বিজ্ঞান-প্রযুক্তি

ইলন মাস্কের রকেট মানুষ নিয়ে যাবে চাঁদ ও মঙ্গলে

ইলন মাস্কের রকেট মানুষ নিয়ে যাবে চাঁদ ও মঙ্গলে
ইলন মাস্কের রকেট মানুষ নিয়ে যাবে চাঁদ ও মঙ্গলে

মানুষকে চাঁদ এবং মঙ্গলে বহন করতে সক্ষম আগামী প্রজন্মের এমন একটি রকেটের ডামি উন্মোচন করেছে মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্স। এর মাধ্যমে মানুষকে চাঁদ এবং মঙ্গলে পাঠানোর ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন হলো।

চকচকে ইস্পাতের তৈরি রকেটটি একত্রে ৭২ জন মানুষ বহনে সক্ষম। এর উচ্চতা ৩৮৭ ফুট। এর নিচে আছে অত্যাধুনিক তিনটি র‌্যাপ্টর ইঞ্জিন। তবে মহাকাশে যাত্রা করার সময় এতে থাকবে ছয়টি র‌্যাপ্টর। উপরে আর নিচে থাকবে চারটি পাখা।

সোমবার টেক্সাসের প্রত্যন্ত অঞ্চলের বোকাচিকায় রকেট উন্মোচন অনুষ্ঠানে স্পেস এক্স এর প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেন, আগামী ৬ মাসের মধ্যেই রকেটটি কক্ষপথে রকেট পাঠানো হবে। এছাড়া ১ বছরের মধ্যে এর সাহায্যে মানুষকে মহাশূন্যে পাঠানো সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, আমাদেরকে মহাকাশ সভ্যতার সাথে পরিচিত হতে হলে বিমান ভ্রমণের মতোই মহাকাশ ভ্রমণে অভ্যস্ত হতে হবে। এসময় অনুষ্ঠানস্থলে উপস্থিত দর্শক ও সাংবাদিকদের সামনে চাঁদ এবং মঙ্গল গ্রহে স্পেস এক্সের তৈরি মহাকাশযানের অবতরণ সম্পর্কিত একটি এনিমেশন দেখানো হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ