বিজ্ঞান-প্রযুক্তি

১৫ অক্টোবর আসছে রিয়েলমি এক্স২ প্রো

১৫ অক্টোবর আসছে রিয়েলমি এক্স২ প্রো
১৫ অক্টোবর আসছে রিয়েলমি এক্স২ প্রো

চলতি মাসেই ফ্ল্যাগশিপ ফোন আনতে যাচ্ছে অপোর সাব-ব্র্যান্ড রিয়েলমি। টুইটারে রিয়েলমি ইউরোপ জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর মাদ্রিদে উন্মোচন করা হবে রিয়েলমি এক্স২ প্রো।

ফোনটির স্পেসিফিকেশন সর্ম্পকে বেশ কিছু তথ্য দিয়েছে রিয়েলমি। ইভেন্টের জন্য তৈরি এক পেইজে তারা জানায়, ফোনটিতে থাকবে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর। পেছনে রিয়ার ক্যামেরায় থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ। মূল ক্যামেরার লেন্সটি হবে ৬৪ মেগাপিক্সেলের। বাকি তিন ক্যামেরায় থাকবে, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, টেলিফটো ক্যামেরা ও ডেপথ সেন্সর। ক্যামেরায় ২০গুণ হাইব্রিড জুম করার সুবিধাও থাকবে। সেলফির জন্য থাকবে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্জ হবে বলেও জানানো হয় পেইজটিতে।

সম্প্রতি আরেকটি টুইটে রিয়েলমি জানায়, ফোনটিতে ডলবি অ্যাটমোস সমৃদ্ধ স্টেরিও স্পিকার থাকবে।

এর আগে এক ফাঁস হওয়া প্রতিবেদনে জানা যায়, ৪০০০ এমএএইচ ব্যাটারি চার্জ করতে থাকবে ৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটিতে থাকবে ৬ দশমিক ৫৫ ইঞ্চির ফুল এইচডি রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে প্যানেল।

রিয়েলমি এক্স২ প্রোয়ের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি সংস্করণের দাম হতে পারে ৩০ হাজার টাকা। নভেম্বরের শুরুতে ফোনটি বাজারে আসবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ