বিজ্ঞান-প্রযুক্তি

আসছে গ্যালাক্সি নোট ১০ প্লাস লাইট

আসছে গ্যালাক্সি নোট ১০ প্লাস লাইট
আসছে গ্যালাক্সি নোট ১০ প্লাস লাইট

আগস্টে বাজারে আসে নোট ১০ সিরিজ। এই সিরিজের গ্যালাক্সি নোট ১০ প্লাসের সাশ্রয়ী সংস্করণে গ্যালাক্সি নোট ১০। এবার জানা গেলো, নোট ১০ এর ও সাশ্রয়ী সংস্করণ আনবে স্যামসাং। ফোনটির নাম হবে গ্যালাক্সি নোট ১০ লাইট।

সংবাদ মাধ্যম স্যামমোবাইলের প্রতিবেদন অনুযায়ী, গ্যালাক্সি এস সিরিজের নতুন ফোন আনার আগেই নোট ১০ লাইট বাজারে আনবে স্যামসাং।

গ্যালাক্সি নোট ১০ প্লাস ও নোট ১০ এর চেয়ে কোন দিক দিয়ে একটি কম শক্তিশালী হবে তা জানা যায়নি। গ্যালাক্সি নোট ১০ প্লাসের চেয়ে গ্যালাক্সি নোট ১০ এ ক্যামেরার সংখ্যা কম, ডিসপ্লে আকার ছোট, ব্যাটারিও কম শক্তিশালী। তাই ধারণা করা হচ্ছে, নোট ১০ লাইটে কম শক্তির ব্যাটারি ও ক্যামেরা দেওয়া হবে। প্রসেসরও হতে পারে কম শক্তিশালী।

তবে এতে এস পেন থাকবে বলে জানা গেছে। পাওয়া যাবে লাল ও কালো রঙে।

গত আগস্টে বাজারে আসা গ্যালাক্সি নোট ১০ প্লাসের ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ১০৯৯ ডলার (৯২ হাজার ৩১৬ টাকা)। গ্যালাক্সি নোট ১০ এর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৯৪৯ ডলার (৭৯ হাজার ৭১৬ টাকা)। তাই ধারণা করা হচ্ছে, গ্যালাক্সি নোট ১০ লাইটের দাম ৯০০ ডলারের কম হবে।

সূত্রঃ গ্যাজেটস নাউ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ