বিজ্ঞান-প্রযুক্তি

চলতি বছরেই আসছে মটোরোলার ফোল্ডেবল ফোন

চলতি বছরেই আসছে মটোরোলার ফোল্ডেবল ফোন
চলতি বছরেই আসছে মটোরোলার ফোল্ডেবল ফোন

চলতি বছরের শুরু থেকেই নতুন ফোল্ডেবেল ডিসপ্লের মটোরোলা রেজার স্মার্টফোন সম্পর্কে কানাঘুষো চলছিল। একাধিক প্রতিবেদন থেকে জানা গেছে, এই বছরের মধ্যেই ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন আনবে মটোরোলা। এবার বিশ্বব্যাপী বিভিন্ন সংবাদমাধ্যম দপ্তরে ১৩ নভেম্বর লস এঞ্জেলসে এক ইভেন্টের আমন্ত্রণ পাঠাতে শুরু করেছে কোম্পানিটি।

ধারণা করা হচ্ছে, এই ইভেন্ট থেকেই গোটা বিশ্বের সামনে আসবে মটোরোলা রেজার ফোল্ডেবল ফোন।

সংবাদ মাধ্যম সিনেটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, আমন্ত্রণে একটি জিআইএফ ফাইল পাঠানো হয়েছে। সেখানে একটি ফোন ফোল্ড ও আনফোল্ড হচ্ছে।

এর আগে বাজারে ফোল্ডেবল ফোন এনেছে স্যামসাং। হুয়াওয়ের মেট এক্স খুব তাড়াতাড়িই বাজারে ছাড়বে।

কিছুদিন আগেই ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চের পরিকল্পনার কথা প্রকাশ করেছিলেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। প্রিমিয়াম সেগমেন্টে ক্যামশেল ডিজাইনে বাজারে আসবে এই ফোন।

পুরনো মটোরোলা রেজারের মতোই ভার্টিকাল ফ্লিপ ডিজাইনে আসবে ফোনটি। যদিও ডিভাইসটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য সামনে আসেনি।

তবে ধারণা করা হচ্ছে, মটোরোলা রেজার ফোনের দাম হতে পারে দেড় হাজার ইউরো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ