বিজ্ঞান-প্রযুক্তি

বিরতিহীন দীর্ঘতম রুটে নিউইয়র্ক থেকে সিডনিতে গেল কান্তাস এয়ার

বিরতিহীন দীর্ঘতম রুটে নিউইয়র্ক থেকে সিডনিতে গেল কান্তাস এয়ার
বিরতিহীন দীর্ঘতম রুটে নিউইয়র্ক থেকে সিডনিতে গেল কান্তাস এয়ার

বিরতিহীন ১৯ ঘণ্টা উড়ে যাত্রীবাহী একটি ফ্লাইট আজ সকালে অস্ট্রেলিয়ার সিডনিতে অবতরণ করেছে। নিউইয়র্ক থেকে বিমানটির যাত্রা শুরু হয়। এই দীর্ঘতম বিমানযাত্রাকে আকাশপথে যাত্রী পরিবহণের মাইলস্টোন হিসেবে উল্লেখ করে বিমান সংস্থা কান্তাস এয়ারলাইন্স এটিকে বাণিজ্যিক বিমান সেবার সাফল্য হিসেবে বিবেচনা করছে।

চলতি বছরে এ রকম তিনটি পরীক্ষামূলক ফ্লাইট চালানোর পরিকল্পনার এই প্রথম যাত্রায় কান্তাস ফ্লাইট কিউএফ৭৮৭৯ নিউইয়র্ক থেকে বিরতিহীন যাত্রায় সিডনি পৌঁছাতে সময় নিয়েছে ১৯ ঘণ্টা ১৬ মিনিট।

অস্ট্রেলিয়ার জাতীয় বিমান সংস্থা কান্তাস লন্ডন থেকে সিডনি পরীক্ষামূলক বিরতিহীন ফ্লাইট পরিচালনা করবে। পরে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন থেকে নিয়মিত ফ্লাইট চালু করবে।

বিমানটিতে ৪৯ জন যাত্রী ভ্রমণ করেন। বোয়িং ৭৮৭-৯ ফ্লাইটটি ১৬ হাজার কিলোমিটার (৯ হাজার ৫শ’ মাইল) পথ পাড়ি দিয়ে সিডনিতে পৌঁছায়। কোন রি-ফুয়েলিং ছাড়া এই দীর্ঘ পথ পাড়ি দেয়ার জন্য বিমানটিতে পর্যাপ্ত ফুয়েলের ব্যবস্থা রাখা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ