বিজ্ঞান-প্রযুক্তি

টেসলার সাইবার ট্রাকের দুই লাখ অর্ডার!

টেসলার সাইবার ট্রাকের দুই লাখ অর্ডার!
টেসলার সাইবার ট্রাকের দুই লাখ অর্ডার!

বোঝা গেলো টেসলা প্রধান ইলোন মাস্কের টুইটের রহস্য। গতকার রোববার রাতে মাস্ক একটি টুইট করেন ইংরেজিতে ‘২০০কে’ লিখে।

টুইট করার পরেই বিভিন্ন সংবাদমাধ্যম এর অর্থ খোঁজার চেষ্টা করতে থাকে। এর আগে অবশ্য একটি টুইটে তিনি এক লাখ ৪৬ হাজার সাইবার ট্রাক অর্ডারের কথা জানিয়েছিলেন। পরের টুইটের পর সংবাদমাধ্যমগুলো জানতে পারে, টেসলার সাইবার ট্রাক অর্ডারের পরিমাণ দুই লাখ ছাড়িয়েছে। তাই মাস্কের এমন টুইট।

এর আগে অবশ্য চরম বিব্রতকর অবস্থায় পড়েছিলেন মাস্ক। যে ইলেক্ট্রিক ট্রাক তার কোম্পানি বাজারে ছেড়েছে তারই উদ্বোধনীতে ভেঙে যায় ট্রাকটির গ্লাস।

বৃহস্পতিবার টেসলার সিইও ইলোন মাস্ক সাইবার ট্রাকটিকে সামনে আনেন। গাড়ি প্রেমীদের কাছে টেসলা বরাবর পছন্দের। আর এবারে এই নতুন গাড়ি সামনে আনাতে ক্রেতারা যে ঝাপিয় পড়বে তা বলার অপেক্ষা রাখে না।

আত্মপ্রকাশ করার সময়ে মাস্ক জানিয়েছেন, এই গাড়ি দেখতে অনেকটা সিনেমাতে দেখানো গাড়ির মতো। বলা ভালো ভবিষ্যতের গাড়ির মতো। সাইন্স ফিকশন যারা ভালোবাসেন তাদের কাছে এই গাড়ি যে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না।

তিনি জানান, মূলত সিঙ্গেল মোটর আরডবলুডি, ডুয়েল মোটর এডবলুডি এবং ট্রাই মোটর এডবলুডি তে পাওয়া যাবে। সিঙ্গেল মোটর আরডবলুডি ট্রাকের দাম ৩৯ হাজার ৯০০ ইউএসডি আর চলবে ৫০০ মাইল পর্যন্ত। ডুয়েল মোটরের ক্ষেত্রে দাম হবে ৪৯ হাজার ৯০০ ইউএসডি এবং ট্রাই মোটরের ক্ষেত্রে হবে ৬৯ হাজার ৯০০ মার্কিন ডলার।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, যারা অর্ডার করতে চায় তাদের ১০০ মার্কিন ডলার পরিশোধ করে অর্ডার করতে হবে।

সবচেযে দামি সংস্করণটি মাত্র ২ দশমিক ৯ সেকেন্ড সময়ে ৬০ কিলোমিটার বেগে চলতে সক্ষম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ