বিজ্ঞান-প্রযুক্তি

আপত্তিকর ক্যাপশনে সতর্ক করবে Instagram AI

আপত্তিকর ক্যাপশনে সতর্ক করবে Instagram AI
আপত্তিকর ক্যাপশনে সতর্ক করবে Instagram AI

সোশ্যাল মিডিয়া যে কাউকে যে কোনো কথা বলার সুযোগ দিয়েছে। এই সুযোগের অপব্যবহার করে অনেকেই অশ্লীল কিংবা রূঢ় শব্দ ব্যবহার করে অন্যকে আক্রমণ করেন।

এ ধরণের আক্রমণ ভার্চুয়াল জগতে সাইবার বুলিং নামে পরিচিত। সাইবার বুলিং ঠেকানোর জন্য নতুন একটি ফিচার চালু করছে ফেইসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম।

কোনো ব্যবহারকারী ইনস্টাগ্রামে আপত্তিকর ক্যাপশন পোস্ট করতে গেলেই সতর্কবার্তা দেখাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নিয়ন্ত্রিত ফিচারটি। সতর্কবার্তায় লেখা থাকবে, এর আগে রিপোর্ট করাপোস্টের সঙ্গে আপনার ক্যাপশনের মিল রয়েছে। এই বার্তার ঠিক নিচেই ‘Edit Caption, Learn More ও Share Anyway নামের তিনটি অপশন দেখানো হবে।

ব্যবহারকারীরা ক্যাপশন লেখার সময়ই এআই আপত্তিকর শব্দ শনাক্ত করে সতর্কবার্তা দেখাতে পারবে। এতে করে ক্যাপশন এডিট করার সুযোগ পাওয়া যাবে।

বিশ্বের অল্প কয়েকটি দেশে ফিচারটি চালু করা হয়েছে। দেশগুলোর নাম জানা যায়নি। আগামী বছর ফিচারটি আরও কয়েকটি দেশে পাওয়া যাবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ