বিজ্ঞান-প্রযুক্তি

সর্বোচ্চ রিফ্রেশ রেটের মনিটর উন্মোচন করল আসুস

সর্বোচ্চ রিফ্রেশ রেটের মনিটর উন্মোচন করল আসুস
সর্বোচ্চ রিফ্রেশ রেটের মনিটর উন্মোচন করল আসুস

বিশ্বের প্রথম সর্বোচ্চ রিফ্রেশ রেটের মনিটর লাইন-আপ ঘোষণা করল আসুস। আসুস টাফ এবং আরওজি গেমিং লাইন-আপের মোট ৩টি মনিটর ফুল এইচডি রেজ্যুলেশনে সর্বোচ্চ ২৮০ হার্জ এবং কোয়াড এইচডি রেজ্যুলেশনে ১৭০ হার্জ দিতে সক্ষম।

টাফ সিরিজের দুটি গেমিং মনিটর ভিজি২৭৯কিউএম এবং ভিজি২৫৯কিউএম- ফুল এইচডি রেজ্যুলেশনে সাধারণ ২৪০ হার্জের বাধাকে ছাড়িয়ে এখন সর্বোচ্চ ২৮০ হার্জ দিতে সক্ষম। অন্যদিকে আসুস আরওজি স্ট্রিক্স এক্সজি২৭৯কিউ গেমিং মনিটরটি কোয়াড এইচডি রেজ্যুলেশনে সর্বোচ্চ ১৭০ হার্জ দিতে সক্ষম। গ্রাহক পর্যায়ের মনিটরের মধ্যে এই মনিটরগুলো বিশ্বের প্রথম গেমিং মনিটর, যার রিফ্রেশ রেট সর্বোচ্চ ২৮০ হার্জ এবং ১৭০ হার্জ পর্যন্ত।

ফাস্ট আইপিএস টেকনোলজির মাধ্যমে আসুসের এই তিনটি মনিটর ১ মিলিসেকেন্ড (গ্রে-টু-গ্রে) রেসপন্স টাইম দিতে সক্ষম। এক্ষেত্রে সাধারণ আইপিএস প্যানেলের তুলনায় এই মনিটরগুলো ৪ গুণ বেশি কার্যক্ষম। এছাড়া আসুসের এই মনিটরগুলো আসুস এক্সট্রিম লো মোশন ব্লার সিঙ্ক এবং এনভিডিয়া জি- সিঙ্ক প্রযুক্তি সমর্থিত, ফলে গেমিংয়ে মোশন ব্লার, ইমেজ ঘোস্টিং এবং স্ক্রিন টিয়ারিং সমস্যাবিহীন।

অসাধারণ কালার এবং পিকচার কোয়ালিটি নিশ্চিতে টাফ গেমিং মনিটরগুলো ৯৯ শতাংশ এসআরজিবি, আরওজি স্ট্রিক্স এক্সজি২৭৯কিউ ৯৫ শতাংশ ডিসিআই-পি কালার গ্যামুট এবং ১০০০:১ কন্ট্রাস্ট রেশিও সমর্থিত। এছাড়া এইচডিআর ৪০০ সার্টিফায়েড ডিসপ্লে হওয়ায় গেমিংয়ে অসাধারণ ভিজ্যুয়াল দিতে সক্ষম এই মনিটরগুলো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ