বিজ্ঞান-প্রযুক্তি

PUBG খেলার সময় কেমিক্যাল পানে মৃত্যু

পাবজি খেলার সময় কেমিক্যাল পানে মৃত্যু
পাবজি খেলার সময় কেমিক্যাল পানে মৃত্যু

রয়্যাল ব্যাটেল গেইম পাবজিতে মগ্ন থাকায় ভুল করে অলংকার পালিশ করার কেমিক্যাল পানে ভারতীয় এক তরুণের মৃত্যু হয়েছে।

আগরা ক্যান্টনমেন্ট গর্ভমেন্ট রেলওয়ে পুলিশ জানিয়েছে, ২০ বছর বয়সী ওই তরুণের নাম সৌরভ যাদব। সে তার বন্ধু সন্তোষ শর্মার সঙ্গে ট্রেনে করে আগ্রা যাচ্ছিল। সন্তোষ শর্মা পেশায় অলংকার বিক্রেতা। দূরের যাত্রায় টুকিটাকি জিনিস নিতে তারা দুজন একটি ব্যাগ সঙ্গে নিয়েছিল। সেই ব্যাগের একটি বোতলে ছিলো অলংকার পালিশ করার ক্যামিক্যাল।

যাত্রা পথে পিপাসা পেলে পানির বোতলের বদলে অলংকার পালিশ করার কেমিক্যাল হাতে নেয় সৌরভ যাদব। পাবজি খেলতে মগ্ন থাকায় সে বোতলের দিকেও তাকায়নি। কেমিক্যাল পানের পরপরই তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। ট্রেন পরবর্তী স্টেশনে নামার আগেই তার মৃত্যু হয়।

২০১৭ সালে বাজারে আসা পাবজি গেইমটি তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। গেইমটির নির্মাতা চীনা প্রতিষ্ঠান টেনসেন্ট। তবে খোদ চীনেই গেইমটি নিষিদ্ধ। আসক্তি তৈরির অভিযোগে চীন সরকার গত মে মাসে গেইমটি নিষিদ্ধ ঘোষণা করে। -বিবোম অবলম্বনে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ