বিজ্ঞান-প্রযুক্তি

শব্দের চেয়েও ২৭ গুণ গতির নতুন ক্ষেপণাস্ত্র রাশিয়ায়

শব্দের চেয়েও ২৭ গুণ গতির নতুন ক্ষেপণাস্ত্র রাশিয়ায়
শব্দের চেয়েও ২৭ গুণ গতির নতুন ক্ষেপণাস্ত্র রাশিয়ায়

প্রথমবারের মতো পারমাণবিক সক্ষমতা সম্পন্ন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, অ্যাভাঙ্গার্ড নামের হাইপারসোনিক গাইডেড এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়েও ২৭ গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটা তার দেশের এই শ্রেণিভূক্ত ক্ষেপণাস্ত্রের তালিকায় নুতন সংযোজন।

রাশিয়ার এই সমরাস্ত্রকে ১৯৫৭ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের সঙ্গে তুলনা করে প্রযুক্তিগত বিরাট সাফল্যের নজির হিসেবে অভিহিত করা হচ্ছে। কয়েক বছর ধরে পরীক্ষার পর গতকাল শুক্রবার নতুন এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি দেশটির সামরিক বাহিনীর একটি ইউনিটে মোতায়েন করা হয়।

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়ার নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র বিশ্বের যেকোনো প্রান্তে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং যুক্তরাষ্ট্র নির্মিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। তবে কিছু পশ্চিমা বিশেষজ্ঞ এই সমরাস্ত্রের প্রোগ্রাম কতটা উন্নত তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

অ্যাভাঙ্গার্ড আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে সর্বোচ্চ ক্ষমতাধর। নিয়মিত ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড, যা বিচ্ছিন্ন হওয়ার পর অনুমানযোগ্য পথ অনুসরণ করে, তার বিপরীতে এটি লক্ষ্যমাত্রার পথে দ্রততম সময়ে ফাঁকি দেয়ার কাজটি করতে পারে। যাতে করে ক্ষেপণাস্ত্রটিকে প্রতিরোধ করা আরও কঠিন হয়ে দাঁড়ায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু প্রেসিডেন্ট পুতিনকে বলেছেন, প্রথমবারের মতো অ্যাভাঙ্গার্ড নামের এই ক্ষেপণাস্ত্রটিতে সমরাস্ত্রে সজ্জিত করে কমবাট ডিউটিতে যুক্ত হয়েছে। এটি এখন যেকোনো সময় লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য প্রস্তুত।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দেশের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নেতৃত্বদানকারী জেনারেলদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে বলেন, ‘সামরিক বাহিনী তথা পুরো জাতির জন্য মাইলফলক এই বিশেষ দিনটিতে আমি আপানাদের অভিনন্দন জানাচ্ছি।’

রুশ স্ট্রাটেজিক মিসাইল ফোর্সের প্রধান জেনারেল সের্গেই কারাকায়েভ সেখানে ছিলেন। তিনি জানান অ্যাভাঙ্গার্ড নামের অত্যাধুনিক এই হাইপারসোনিক ক্ষেপনাস্ত্রটিকে রাশিয়ার ওরেনবার্গ অঞ্চলের দক্ষিণ ইউরাল পর্বতে মোতায়েন সামরিক বাহিনীর একটি ইউনিটের সঙ্গে যুক্ত করা হয়েছে।

২০১৮ সালের মার্চে জাতির উদ্দেশে দেয়া ভাষণে পুতিন অ্যাভাঙ্গার্পসহ আরও বেশ কিছু সম্ভাবনাময় সমরাস্ত্র ব্যবস্থার কথা জানিয়ে বলেন, অভিষ্ট লক্ষ্যে আঘাত হানতে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে নিমেষই ফাঁকি দিয়ে তা অকার্যকর করার সক্ষমতা আছে এই (অ্যাভাঙ্গার্ড) ক্ষেপণাস্ত্রের। এটি ছুটবে উল্কার গতিতে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ