বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশের জন্য ফেসবুকের নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশের জন্য ফেসবুকের নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশের জন্য ফেসবুকের নিয়োগ বিজ্ঞপ্তি

ফেসবুকের বাংলাদেশের বাজার দেখার জন্য মার্কেট স্পেশালিস্ট পদে লোক নিয়োগ দেবে ফেসবুক। সিঙ্গাপুরে ফেসবুকের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কার্যালয়ে কাজ করতে হবে ঐ কর্মীকে। ফেসবুক বাংলাদেশের জন্য কর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন প্রদর্শন করছে।

ফেসবুকের ঐ বিজ্ঞাপনে বলা হয়, পূর্ণকালীন চাকরির ঐ পদে ফেসবুক ব্যবহারকারীকে নানা রকম সহযোগিতা করতে হবে। দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক মার্কেটের জন্য প্রয়োজনে সহযোগিতা করতে হবে। এ ছাড়া ফেসবুকের জন্য নানা ধরনের সুযোগ বের করতে হবে। বিভিন্ন সংকেত বিশ্লেষণ করে প্রয়োজনীয় ইনসাইট তৈরি করতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে যথেষ্ট পারদর্শী হতে হবে।

পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা ও মাস্টার্স ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। ডেটা অ্যানালাইসিস ও ভিজুয়ালাইজেশনে দক্ষ হতে হবে। ফেসবুকের ক্যারিয়ার পেজে গিয়ে ঐ পদে আবেদন করতে পারবেন।

এর আগে ফেসবুকের সিঙ্গাপুর অফিসের কর্মকর্তারা প্রথম আলোকে জানান, বাংলাদেশের জন্য আপাতত কোনো অফিস খোলার পরিকল্পনা তাদের নেই। তবে বাংলাদেশের বাজার উন্নয়নে তার কাজ করতে চান। এ ছাড়া দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের নিয়ে কাজের কিছু পরিকল্পনা রয়েছে তাদের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ