বিজ্ঞান-প্রযুক্তি

শাওমি থেকে আলাদা হলো পোকো

শাওমি থেকে আলাদা হলো পোকো
শাওমি থেকে আলাদা হলো পোকো

শাওমির থেকে আলাদা হয়ে স্বাধীন একটি ব্র্যান্ড হিসেবে নাম লেখালো পোকো। এই ব্র্যান্ড আগে শাওমির সাব ব্র্যান্ড হিসেবে পরিচিত ছিলো।

২০১৮ সালে পোকোফোন এফ১ বাজারে আসে। সে সময় ফোনটি বেশ জনপ্রিয়তা অর্জন করে। এর মাঝে আর কোনো পোকো ফোন বাজারে আনেনি শাওমি।

শাওমির ছায়াতল থেকে বেরিয়ে পোকো এখন স্বাধীনভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন শাওমি ভারতের সিইও মনু কুমার জৈন।

প্রিমিয়াম ফোনের বাজারে নিজেদের অবস্থান তৈরিতে পোকোকে আলাদা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় শাওমি। রেডমি ব্র্যান্ডের নাম দিয়ে তারা তৈরি করে মিডরেঞ্জের স্মার্টফোন। এই ফোনগুলো ঠিক ফ্ল্যাগশিপ ফোন নয় বলে পোকো ব্র্যান্ড তৈরি করেছে শাওমি।

পোকোফোন এফ১ এ ছিলো কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। ব্যাকআপের জন্য ছিলো ৪০০০ এমএএইচ ব্যাটারি। পেছনে ছিলো ১২ ও ৫ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এ পর্যন্ত ৫০টি দেশে বিক্রি হয়েছে ৩০০ ডলারের ফোনটি।

পোকোফোনের নতুন সংস্করণ কবে বাজারে আসবে তা জানা যায়নি। ফোনটির নাম হতে পারে পোকোফোন এফ ২। সূত্র/এনগ্যাজেটস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ