বিজ্ঞান-প্রযুক্তি

Pocophone X2 আসছে, F2 নয়

Pocophone X2 আসছে, F2 নয়
Pocophone X2 আসছে, F2 নয়

বাজারে নতুন ফোন এনে ব্র্যান্ড হিসেবে আগামী মাসেই আত্মপ্রকাশ করবে পোকো।

তাদের নতুন ফোনের নাম হবে পোকো এক্স২। এতদিন ধরে ফোনটি পরিচিত ছিলো পোকোফোন ২ নামে। পোকো ইন্ডিয়ার টুইটারে অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক ভিডিও টিজারে এ ইঙ্গিত পাওয়া গেছে। যে নামেই আসুক ফোনটির একটি লাইট সংস্করণও বাজারে আসার সম্ভাবনা আছে।

পোকো এক্স২ ফোনে থাকতে পারে ৬ দশমিক ৬৭ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে,যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্জ। ফোনের পেছনে থাকবে ৪টি ক্যামেরা। সামনে থাকবে ২টি পাঞ্চহোল ক্যামেরা। ব্যাকআপের জন্য থাকতে পারে ৪ হাজার ৫০০ এমএএইচ শক্তির ব্যাটারি, যা সাপোর্ট করবে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং।

চলতি মাসেই শাওমির থেকে আলাদা হয়ে স্বাধীন একটি ব্র্যান্ড হিসেবে নাম লিখিয়েছে পোকো। এই ব্র্যান্ড আগে শাওমির সাব ব্র্যান্ড হিসেবে পরিচিত ছিলো। প্রিমিয়াম ফোনের বাজারে নিজেদের অবস্থান তৈরিতে পোকোকে আলাদা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় শাওমি।

শাওমির অধীনে পোকো ব্র্যান্ডের প্রথম ফোন বাজারে আসে ২০১৮ সালে। নাম ছিলো পোকোফোন এফ১। সূত্র/টেকশহর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ