বিজ্ঞান-প্রযুক্তি

আকাশে উড়ল দুই ইঞ্জিনের বৃহত্তম বিমান

আকাশে উড়ল দুই ইঞ্জিনের বৃহত্তম বিমান
আকাশে উড়ল দুই ইঞ্জিনের বৃহত্তম বিমান

বিশ্বের সবচেলে বড় টুইন-ইঞ্জিন বিমান ৭৭৭এক্স-এর পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে বোয়িং। গত বছর প্রতিষ্ঠানটির দুটি বিমান বিধ্বস্ত হয়ে ৩৪৬ আরোহীর প্রাণহানির জেরে ৭৩৭ ম্যাক্স বিমান বাজার থেকে সরিয়ে নেয়ার পর নিজেদের সুনাম কিছুটা টেনে তোলার চেষ্টা করছে বোয়িং। এর অংশ হিসেবেই এ পরীক্ষা চালানো হল।

সিয়াটল থেকে ফ্লাইটটি শুরু হয় এবং ৪ ঘণ্টা ধরে চলে। প্রবল বাতাস থাকার করণে চলতি সপ্তাহে এর আগে এ ধরনের দুটি প্রচেষ্টা বাতিল করা হয়। এমিরেটসের সঙ্গে যুক্ত হওয়ার আগে বিমানটির আরও পরীক্ষা-নিরীক্ষা করবে তারা। ২৫২ ফুট লম্বা যাত্রীবাহী বিমানটি চলতি বছরেই উদ্বোধন করার কথা ছিল কিন্তু কারিগরি ত্র“টির কারণে তা পেছানো হয়। বোয়িংয়ের সফল ৭৭৭ মিনি জাম্বো বিমানের আরও উন্নত ও বড় সংস্করণ হচ্ছে ৭৭৭ এক্স বিমানটি।

বিমানটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটি ডানা ভাঁজ করতে পারবে এবং বাণিজ্যিকভাবে বিশ্বের সবচেয়ে বড় ইঞ্জিন রয়েছে এটির। ‘একটি কোম্পানি হিসেবে আমরা যেসব দুর্দান্ত কাজ করতে সক্ষম এ বিমানটি সেটারই প্রামাণ,’ বলেন ৭৭৭এক্সের মার্কেটিং পরিচালক ওয়েন্ডি সোয়ার্স।

বোয়িং বলছে যে, তারা ৩০৯টি বিমান বিক্রি করেছে যার প্রতিটির মূল্য ৪৪২ মিলিয়ন ডলার। বিমানটিতে ৩৬০ জন যাত্রী ধারণ ক্ষমতা থাকবে। গত বছর মাত্রা ৫ মাসের ব্যবধানে দুটি ৭৩৭ ম্যাক্স বিমান বিধ্বস্ত হওয়ার পর বোয়িং কিছুটা সংকটে পড়েছে- প্রথমটি হয় ২০১৮ সালের অক্টোবরে ইন্দোনেশিয়ায় ও পরেরটি হয় মার্চে ইথিওপিয়ায়। অভিযোগ ওঠে যে, কাস্টমারদের চাহিদা পূরণ করতে নিরাপত্তার বিষয়টিকে নিশ্চিত না করেই বিমানগুলো সরবরাহ করা হয়েছে- এমন অভিযোগের পর কয়েক দফা তদন্তের মুখে পড়ে বোয়িং। বিমানটি আবারও ফ্লাইটের জন্য অনুমোদন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে কোম্পানিটি।

বোয়িংয়ের সবচেয়ে বেশি বিক্রীত বিমান ৭৩৭ ম্যাক্স বাজার থেকে সরিয়ে নেয়ার পর প্রায় ৯ বিলিয়ন ডলার লোকসানের মুখে পড়ে কোম্পানিটি। সূত্র : বিবিসি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ