বিজ্ঞান-প্রযুক্তি

২৫০ কোটি ছাড়াল ফেসবুক ব্যবহারকারী

২৫০ কোটি ছাড়াল ফেসবুক ব্যবহারকারী
২৫০ কোটি ছাড়াল ফেসবুক ব্যবহারকারী

ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৫০ কোটি ছাড়িয়েছে। ২০১৯ সালের শেষ প্রান্তিকে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৪৫ থেকে বেড়ে ২৫০ কোটিতে পৌঁছায়। বুধবার এই ঘোষণা দিয়েছে ফেসবুক। খবর আইএনএসের।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা এবং আয় বেড়েছে। তবে ছয় শতাংশ কমেছে শেয়ারের মূল্য।

আইএনএস জানায়, যারা রোজ ফেসবুক ব্যবহার করেন তাদের সংখ্যা ১৬২ থেকে বেড়ে ১৬৬ কোটিতে পৌঁছেছে। তবে আগের বছরে এই বৃদ্ধির হার ছিল দুই শতাংশ।

আর রাজস্ব আগের চেয়ে ২৫ শতাংশ বেড়ে বর্তমানে দুই হাজার ১০৮ কোটি ডলারে পৌঁছেছে। এতে শেয়ার প্রতি গ্রাহকরা আয় করছেন ২ দশমিক ৫৬ ডলার।

কিন্তু নিট আয় মাত্র ৭ শতাংশ বেড়ে ৭৩০ কোটি ডলার হয়েছে যেখানে তার আগের বছর নিট আয় বেড়েছিল ৬১ শতাংশ। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ সংবাদ সম্মেলনে বলেন, খুব ভালো একটি বছর আমরা পার করেছি। আমাদের ব্যবসা ও কমিউনিটি ক্রমান্বয়ে বাড়ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ