পুরোনো আইফোনের গতি কমানোতে ২ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করা হয়েছে অ্যাপলকে।
বাজার প্রতিদ্বন্দ্বিতা ও দুর্নীতি বিষয়ে ফ্রান্সের পর্যবেক্ষণকারী সংস্থা ডিজিসিসিআরএফ অ্যাপলকে এই জরিমানা করে। ডিজিসিসিআরএফ এক বিবৃতিতে জানায়, অ্যাপল এই জরিমানা দিতে রাজি হয়েছে।
২০১৭ সালে আইওএস ১০.২.১ ও ১১.২ সংস্করণ ইন্সটল করায় আইফোন ৬, আইফোন ৭ ও এসই মডেলগুলোর গতি কমে। বিষয়টি গ্রাহকদেরকে আগে-ভাগে জানায়নি অ্যাপল।
পারফরমেন্স টেস্টে বিষয়টি ধরা পড়লে এক ব্যবহারকারী রেডিটে বিষয়টি প্রকাশ করে, এতে অ্যাপলের বিরুদ্ধে মামলাও হয়। বিষয়টি স্বীকার করে অ্যাপল। তাদের যুক্তি ছিলো, পুরাতন ফোনের ব্যাটারিকে সচল রাখতে ও ফোনকে শাটডাউন হওয়ার হাত থেকে বাঁচাতে তারা এ কাজ করে।
এরপর থেকে আপডেট দিলে আইফোনের গতি কমার বিষয়টি প্রতিবারই ব্যবহারকারীদেরকে জানিয়েছে অ্যাপল।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: