বিজ্ঞান-প্রযুক্তি

গুগলের বিরুদ্ধে রণ কৌশল সাজাচ্ছে হুয়াওয়ে

গুগলের বিরুদ্ধে রণ কৌশল সাজাচ্ছে হুয়াওয়ে
গুগলের বিরুদ্ধে রণ কৌশল সাজাচ্ছে হুয়াওয়ে

গুগলের বিরুদ্ধে চীনের সব স্মার্টফোন কোম্পানিকে এক করার প্রয়াস চালাচ্ছে হুয়াওয়ে।

মূলত এর মধ্য দিয়ে প্লে স্টোরের বিকল্প একটি মোবাইল অ্যাপ প্ল্যাটফর্ম নির্মাণে চীনের সবকটি বড় স্মার্টফোন কোম্পানিকে এক করার চেষ্টা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াওয়ে চীনের অন্য বড় স্মার্টফোন কোম্পানি শাওমি, অপো ও ভিভোর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছে।

তাদের প্রধান লক্ষ্য হচ্ছে, গুগলের প্লে স্টোরের বিকল্প একটি অ্যাপ্লিকেশন স্টোর নির্মাণ করা, যেখানে ডেভেলপাররা অ্যাপ জমা দিয়ে টাকা আয় করতে পারবেন।

অ্যান্ড্রয়েড জগতে গুগলের প্লে স্টোরের মনোপলি ভেঙে দিতে হুয়াওয়ের এই প্রয়াস সার্থক হলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন জগতে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় ধাক্কা খাবে গুগল।

গ্লোবাল ডেভেলপার সার্ভিস অ্যালায়েন্স (জিডিএসএ) নামে এই সংস্থার মূল লক্ষ্য হচ্ছে, বিশ্বব্যাপী ডেভেলপারদের জন্য একটি ওয়ান স্টপ সার্ভিস নির্মাণ করা, যাতে কনটেন্ট ডিস্ট্রিবিউশন, ডেভেলপম্যান্ট সাপোর্ট, মার্কেটিং, ব্র্যান্ড প্রমোশন ও মনিটাইজেশনের সেবা দেওয়া হবে।

হুয়াওয়ের এই প্রয়াশ শুরু হয় ২০১৯ সালের আগস্ট মাসে। তবে এখনও জানা যায়নি এই যুদ্ধে হুয়াওয়ের সঙ্গে কোম্পানিগুলো যোগ দেবে কী না। পাওয়া যায়নি গুগলের প্রতিক্রিয়াও।

হুয়াওয়ে ডিভাইসে গুগলের সেবাগুলো নিষিদ্ধ হওয়ার পর থেকে হুয়াওয়ে যে বসে থাকবে না তা অনুমিতই ছিল। আর যদি এই সবগুলো কোম্পানি গুগলের প্রতিযোগী হিসেবে আবির্ভূত হয় তাহলে বেকায়দায় পড়তে পারে গুগল। কারণ, মিলিতভাবে বিশ্বের স্মার্টফোন বাজারের প্রায় ২৫ শতাংশ মার্কেট শেয়ার দখল করে আছে হুয়াওয়ে, শাওমি, অপো ও ভিভো।

উল্লেখ্য, বর্তমানে স্মার্টফোন অ্যাপ্লিকেশনের বাজারে ডেভেলপারদের জন্যও অ্যাপ স্টোর ও প্লে স্টোর ছাড়া অন্য কোনও বিকল্প নেই। শাওমি, হুয়াওয়ে এমনকি স্যামসাংয়ের নিজস্ব অ্যাপ ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম থাকলেও অ্যান্ড্রয়েডের মনোপলির কারণে তা খুব একটা জনপ্রিয় হতে পারছে না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ