বিজ্ঞান-প্রযুক্তি

হুয়াওয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্রের

হুয়াওয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্রের
হুয়াওয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্রের

কেনো হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করা হয়েছে এতোদিনে তার সুনির্দিষ্ট উত্তর দিলো যুক্তরাষ্ট্র। তাদের দাবি, বিশ্বজুড়ে ফোরজির টাওয়ার স্থাপনের মাধ্যমে মোবাইল ডেটার উপর নজরদারি চালিয়েছে হুয়াওয়ে। ২০০৯ সাল থেকেই ফোরজি নেটওয়ার্ক স্থাপনে যন্ত্রাংশ বিক্রি শুরু করে আসছে চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রবার্ট ও’ব্রিয়েন বলেন, যেসব যন্ত্রাংশ তারা বিক্রি করে বা দেখাশোনা করে সেগুলো থেকে গোপনে তথ্য হাতিয়ে নেওয়ার সক্ষমতা হুয়াওয়ের আছে। এ সংক্রান্ত প্রমাণও আছে। তিনি আরও জানান, হুয়াওয়ের সক্ষমতা সম্পর্কে টেলিকম কোম্পানিগুলোর কোনো ধারণাই নেই।

এখন পর্যন্ত হুয়াওয়ে কোনো ডেটা হাতিয়ে নিয়েছে কিনা তা অবশ্য খোলাসা করেনি যুক্তরাষ্ট্র।

এসব অভিযোগ অস্বীকার করেছেন হুয়াওয়ের সিকিউরিটি চিফ অ্যান্ডি পার্ডি। তিনি বলেন, এ অভিযোগ আমরা জোরালোভাবে নাকোচ করছি। এমন সক্ষমতা আমাদের নেই। কখনওই আমরা অনৈতিকভাবে গ্রাহকদের তথ্য বা ডেটা নেইনি।

তিনি আরও বলেন, দুই দেশের বৈরি সম্পর্কের কারণেই যুক্তরাষ্ট্র এমন অভিযোগ এনেছে। প্রমাণ বা যুক্তি মানতে যুক্তরাষ্ট্র আগ্রহী নয়। নেটওয়ার্ক বিস্তারে আমাদের পণ্যের বিক্রি ঠেকাতে তারা সব কিছুই করবে।

সম্প্রতি যুক্তরাজ্য ফাইভজি স্থাপনের জন্য নন কোর যন্ত্রাংশ হুয়াওয়ের কাছ থেকে নেওয়ার ঘোষণা দেয়। এর পরপরই হুয়াওয়ের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। এই অভিযোগের ফলে অন্যান্য দেশের প্রতিক্রিয়া কী হবে তা সময়ই বলে দেবে। দ্য ভার্জ অবলম্বনে এজেড/টেকশহর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ