বিজ্ঞান-প্রযুক্তি

মহাকাশ থেকে ১৬ দিন পরপর পৃথিবীতে আসছে র’হ’স্যময় সংকেত

মহাকাশ থেকে ১৬ দিন পরপর পৃথিবীতে আসছে র’হ’স্যময় সংকেত
মহাকাশ থেকে ১৬ দিন পরপর পৃথিবীতে আসছে র’হ’স্যময় সংকেত

১৬ দিন পরপর পৃথিবীতে- ৫০ কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সি থেকে ক্রমাগত র’হ’স্যময় একটি রেডিও সংকেত আসছে পৃথিবীতে। ৪০৯ দিন ধরে প্রতি ১৬ দিন পরপর এ সংকেত পাঠানো হচ্ছে। মহাকাশ গবেষণায় ব্যবহৃত শক্তিশালী টেলিস্কোপে ধরা পড়েছে এই ঘটনা।

এই সংকেতগুলোর অদ্ভুত মিল শনাক্ত করেছে দ্য কানাডিয়ান হাইড্রোজেন ইনটেনসিটি ম্যাপিং এক্সপেরিমেন্ট বা ফাস্ট রেডিও বার্স্ট (এফআরবি) প্রজেক্ট। টেলিস্কোপ দিয়ে এটি শনাক্ত করেন কানাডা ও যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। ১২ ফেব্রুয়ারি বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

সাধারণত দূরবর্তী বস্তুর অস্তিত্ব জানতে রেডিও সংকেত ব্যবহার করা হয়। তবে নিয়মিত বিরতিতে এমন সংকেত বিজ্ঞানীদের ভাবতে বাধ্য করেছে যে, সত্যিই কি তাহলে ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনরা মানুষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে!

মহাশূন্য থেকে পৃথিবীতে রেডিও সংকেত ভেসে আসার ঘটনা এটাই প্রথম নয়। তবে এবারের ঘটনার বিশেষত্ব হচ্ছে, ইতোপূর্বে বিভিন্ন সময়ে এ ধরনের সংকেত শোনা গেলেও এমন নিয়মিত বিরতিতে এ ধরনের ঘটনা আগে দেখা যায়নি।

এফআরবি জানিয়েছে, ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ৩০ অক্টোবর পর্যন্ত এমন সংকেত পেয়েছে তারা। ঘণ্টায় একবার বা দুইবার করে টানা ৪ দিন পৃথিবীতে আসে এই সংকেত। এরপর টানা ১২ দিন চুপ থাকে এটি। অর্থাৎ, মোট ১৬ দিনের একটি চ’ক্র মেনে পৃথিবীতে এই সংকেত পাঠানো হচ্ছে। র’হ’স্যময় এ সংকেতটি ঠিক কোথা থেকে আসছে এখন পর্যন্ত তা শনাক্ত করতে পারেননি বিজ্ঞানীরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ