বিজ্ঞান-প্রযুক্তি

পাবজি খেলা যাবে ৮ জন মিলে

পাবজি খেলা যাবে ৮ জন মিলে
পাবজি খেলা যাবে ৮ জন মিলে

পাবজির ৬.২ আপডেটে আসছে ৮ ভার্সেস ৮ ডেথ ম্যাচ মোড। অর্থাৎ একটি দলে ৮ জন করে খেলা যাবে।

পাবজির টিম ডেথম্যাচ সংস্করণটি কনসোল ও পিসিতে খেলা যাবে। ৮ বনাম ৮ খেলা হবে এরাঞ্জেল, স্যানোক, ভাইকেন্ডি ও মিরামার ম্যাপজুড়ে। ব্যাটেলফিল্ড থাকবে ৭টি। যে দল প্রথমে ৫০ জনকে মারতে পারবে তারাই সে রাউন্ডের বিজয়ী হবে।

পাবজির ডেভেলপার টিম জানিয়েছে, শীঘ্রই গেইমটিতে আরও ব্যাটেল ফিল্ড যুক্ত করা হবে। নতুন গেইম মোডও যুক্ত করা হবে আরকেড সেকশনে। এছাড়াও, অস্ত্রের বণ্টন ও কারাকিন ম্যাপে আসবে পরিবর্তন।

আর্কেড সেকশনটি পাওয়া যাবে প্লে ট্যাবে। গেইমটি শুধু ফার্স্ট পারসন পারসপেক্টিভেই খেলা যাবে। একবার গুলি খেলে গেইমারের গেইম শেষ হয়ে যাবে। অন্য গেইমারের সহায়তায় লাইফ পেয়ে গেইমে আবার প্রবেশ করা যাবে না। তবে টিমের অন্য সদস্যদেরকে গাইড করা যাবে।

পাবজি সর্বপ্রথম ছাড়া হয় ২০১৬ সালে।

বিশ্বব্যাপী অন্তত ৫৫ কোটি ৫০ লাখ ব্যবহারকারী তাদের ফোনে গেইমটি ডাউনলোড করেছে। গত বছর পাবজির আয় হয়েছিল ১৫০ কোটি ডলার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ