বিজ্ঞান-প্রযুক্তি

গুগল ডকে এলো 'প্রিডেক্টিভ টাইপিং' ফিচার

গুগল ডকে এলো 'প্রিডেক্টিভ টাইপিং' ফিচার
গুগল ডকে এলো 'প্রিডেক্টিভ টাইপিং' ফিচার

দীর্ঘদিন ধরেই গুগল ডক মাইক্রোসফট ওয়ার্ডের বিকল্প হিসেবে শীর্ষে রয়েছে। তাই এর উন্নতির ধারা অব্যাহত রাখতে কাজও করে যাচ্ছে গুগল। এবার মার্কিন সার্চ জায়ান্ট জিমেইলের সেরা ফিচার হিসেবে পরিচিত ‘প্রিডেক্টিভ টাইপিং’ ফিচার দিয়েছে গুগল ডকে। ফিচারটি গুগল ডককে আরও এগিয়ে রাখবে এবং সবার কাছে আরও জনপ্রিয় করে তুলবে বলে মনে করা হচ্ছে।

স্মার্ট কম্পোজ করতে ‘প্রিডেক্টিভ টাইপিং’ ফিচারটি ইতোমধ্যে জিমেইলে পাওয়া যাচ্ছে, জিস্যুট সাবস্ক্রাইবারদের জন্যও এটি উন্মোচন করা হয়েছে। গুগল ডকের ব্যবহারকারীরাও টাইপিংয়ের সময় কি টাইপ করতে যাচ্ছেন সেটি আগেই ধারণা করে কাজ করবে এই ফিচার। ফলে খুব কম সময়ে ও দ্রুত টাইপ করতে পারবেন ব্যবহারকারীরা।

এর আগে ২০১৮ সালে জিমেইলে প্রথম স্মার্ট কম্পোজ নিয়ে আসে গুগল। যেখানে ইমেইলের সাবজেস্ট, ঠিকানা লেখার সময় স্বয়ংক্রিয়ভাবে ওয়ার্ড সাজেস্ট করে। এটি খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে। তবে প্রিডেক্টিভ টাইপিং ফিচার যদি আপনার ভালো না লাগে তবে সেটি বন্ধ করেও রাখতে পারবেন।

এটি অনেকটাই অটোকারেক্ট অপশনের মত কাজ করে। এটিও গুগল ডক ব্যবহারকারীদের জন্য এনছে গুগল। অবশ্য বন্ধ করতে চাইলে যেতে হবে টুলস অপশনে। এরপর সেখান থেকে প্রিফারেন্স অ্যান্ড আনচেকড এ গিয়ে ‘অটোমেটিক্যালি কারেক্ট স্পেলিং’ অপশন বন্ধ করে দিন।

যদিও অনেক সময় অটোকারেক্ট কিছুটা সমস্যায় ফেলতে পারে। কিন্তু আমি কি টাইপ করতে যাচ্ছি সেটি যদি আগেই ধারণা করতে পারে তাহলে সেটি দুর্দান্ত কাজ হতে পারে বলে বলছে গুগল। সে কারণেই ফিচারটি আনা হচ্ছে গুগল ডকে।

ইতোমধ্যে ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে শুরু করেছে ফিচারটি। আপনি যদি এখনো ফিচারটি না পেয়ে থাকেন তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আগামী সপ্তাহেই আপনার কাছে পৌঁছে যাবে ফিচারটি। সূত্র/টেশ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ