বিজ্ঞান-প্রযুক্তি

হ্যাকিংয়ের শিকার পেপ্যাল ব্যবহারকারীরা

হ্যাকিংয়ের শিকার পেপ্যাল ব্যবহারকারীরা
হ্যাকিংয়ের শিকার পেপ্যাল ব্যবহারকারীরা

অনলাইন পেইমেন্ট প্ল্যাটফর্ম পেপ্যালে বাগ (নিরাপত্তা ত্রুটি) ধরা পড়েছে। গত শুক্রবার থেকেই পেপ্যাল হিস্ট্রিতে ব্যবহারকারীরা রহস্যময় পপ আপ ম্যাসেজ দেখতে পাচ্ছেন।

এই বিষয়ে প্লে পাল ফোরামস, রেডিট, টুইটার ও গুগল পের রাশিয়ান ও জার্মান সাপোর্ট ফোরাম প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা অভিযোগ করেছেন।

তারা জানান, হ্যাকাররা গুগল পে অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত পেপ্যাল অ্যাকাউন্ট কবজা করে বিভিন্ন পণ্য কিনছে। পোস্ট করা কয়েকটি স্ক্রিনশটে দেখা যায়, বেশিভাগ অবৈধ অর্থ লেনদেন নিউইয়র্কের স্টোরগুলোতে হয়েছে।

ভুক্তভোগীদের বেশিরভাগই জার্মানির বাসিন্দা। হ্যাকারদের কারণে এখন পর্যন্ত কয়েক হাজার ইউরো হারিয়েছেন তারা।

জার্মান নিরাপত্তা গবেষক মার্কাস ফ্র্যানস্কি জানিয়েছেন, যখন পেপ্যাল অ্যাকাউন্ট গুগল পে অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করা হয় তখন পেপ্যাল একটি ভার্চুয়াল কার্ড তৈরি করে। এতে পেপ্যালের নিজস্ব কার্ড নম্বর ও মেয়াদ থাকে। যখন গুগল পে ব্যবহারকারীরা পেপ্যাল থেকে কন্ট্যাক্টবিহীন পেইমেন্ট করেন তখন ভার্চুয়াল কার্ড থেকেই অর্থ লেনদেনের চার্জ নেওয়া হয়।

ফ্র্যানস্কির মতে, ভার্চুয়াল কার্ডের বিস্তারিত তথ্য সংগ্রহের উপায় হ্যাকাররা পেয়ে গেছে। ব্যবহারকারীর ফোনের তথ্য তারা পড়তে পারছে অথবা ম্যালওয়্যার ডিভাইসে প্রবেশ করিয়ে তারা তথ্য নিচ্ছে।

পেপ্যালের সিকিউরিটি টিম বিষয়টি খতিয়ে দেখছে। ব্যবহারকারীদেরকে সুরক্ষা দিতে তারা যথাযথ পদক্ষেপ নেওয়া কথা জানিয়েছে। সূত্র/টেশ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ