বিজ্ঞান-প্রযুক্তি

নতুন "ফেইস" পেল ফেইসবুক

নতুন
নতুন "ফেইস" পেল ফেইসবুক

ইন্টারফেইসে নতুন ডিজাইন আনলো সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেইসবুক।

সম্প্রতি অনেক ব্যবহারকারী ফেইসবুকের নতুন ডিজাইন মোড চালু করার আমন্ত্রণ পেয়েছেন। আমন্ত্রণ গ্রহণ করার পর নতুন ডিজাইন মোডে চালু হচ্ছে ফেইসবুক।

নতুন ডিজাইনে আগের থিম কালার কিছুটা বদলে উজ্জল নীল রঙে ফিরেছে ফেইসবুক। সেই সঙ্গে মেনু বা অপশন বিন্যাসেও এসেছে বড় পরিবর্তন।

নতুন ডিজাইনের তিনটি বিশেষ বৈশিষ্ট হলো

১. ব্যবহারকারীরা চাইলে ডেস্কটপ ও মোবাইল উভয় ডিভাইসেই ডার্ক ও লাইট এই দুই সংস্করণের যেকোনোটি চালু রাখতে পারবেন। ডার্ক মোড চোখ সহনীয়।

২. আগের চেয়ে আরো দ্রুত পেজ খুলবে।

৩. লেখার ফন্ট আগের চেয়ে বড় এবং লেআউট এমনভাবে করা হয়েছে যাতে চটজলদি সহজেই ব্যবহারকারীরা দরকারি মেনু বা অপশনে যেতে পারেন।

কেউ নতুন মোড চালু করার পর যদি আবার আগের পুরনো মোডে ফিরে যেতে ইচ্ছে করে, সেটিংসে সে সুযোগও রাখা হয়েছে। ডিজাইন নিয়ে ফেইসবুক কাজ চালিয়ে যাচ্ছে। শিগগিরই পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর কাছে নতুন মোডে আসার আমন্ত্রণ যাবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ