বিজ্ঞান-প্রযুক্তি

লাখ লাখ ফেইসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস

লাখ লাখ ফেইসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস
লাখ লাখ ফেইসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস

ফেইসবুকের অন্তত ৩০ কোটি ব্যবহারকারীর তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। অনলাইনে চলে যাওয়া তথ্যগুলোর মধ্যে আছে ইউজার আইডি, ফোন নম্বর এবং তার পুরো নাম।

তথ্য ফাঁসের বিষয়টি প্রকাশ করেছে সিকিউরিটি গবেষক বব ডিয়াচেনকো। তিনিই প্রথম গত ডিসেম্বরে গ্রাহকদের ডেটা বেইজ ফাঁসের তথ্যটি খুঁজে পেয়েছেন।

বব ডিয়াচেনকো মনে করেন, ভিয়েতনামে সাইবার অপরাধীরা ফেইসবুক ব্যবহারকারীদের অনেক তথ্য সংগ্রহ করেছে। এজন তারা একটি অবৈধ স্ক্র্যাপিং ব্যবহার করেছে। আর এটা করতে এপিআই ভিত্তিক সোশ্যাল মিডিয়া ব্যবহার করা হয়েছে বলে ধারণা করেন বব।

এমন ঘটনার ক্ষেত্রে অবশ্য ডিয়াচেনকো ডেটাবেইজের মালিকদের আগে বিষয়টি জানান। কিন্তু এবারের ঘটনায় তিনি সেটা করেননি। কারণ, বিষয়টি অপরাধমূলক ছিল। তাই তিনি সরাসরি তা জানান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের।

তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এই ডেটাগুলো ‘হ্যাকারস ফোরামে’ আপলোড করে দেওয়া হয়েছে। যেখান থেকে হ্যাকাররা চাইলে তা ডাউনলোড করে নিতে পারেন। এতে করে ফেইসবুকের ওই ৩০ কোটি ব্যবহারকারীর নিরাপত্তা ঝুঁকি খুবই বেশি বলে জানান ডিয়ানেচকো।

এছাড়াও আরেকটি সার্ভারে আরও চার কোটি ২০ লাখ। অবশ্য এই সার্ভারটি একটি সাইবার ক্রিমিনাল গ্রুপের দ্বারা আক্রান্ত হয়েছে।

যে দুটি ডেটাবেইজ থেকে তথ্য ফাঁস হয়েছে সেগুলো মূলত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ