বিজ্ঞান-প্রযুক্তি

ইন্টারনেটে করোনাভাইরাস বিষয়ক গুরুত্বপূর্ণ টুলস

ইন্টারনেটে করোনাভাইরাস বিষয়ক গুরুত্বপূর্ণ টুলস
ইন্টারনেটে করোনাভাইরাস বিষয়ক গুরুত্বপূর্ণ টুলস

করোনাভাইরাসের হুমকি মোকাবেলায় তথ্যের অবাধ প্রবাহের একটি বড় ভূমিকা রয়েছে। তথ্যের গোপনীয়তা এই সংক্রামণকে আরও মারাত্মক করে তুলতে পারে। আর সঠিক তথ্যের অবাধ আদান প্রদান এই সংক্রামণ মোকাবেলায় রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। আর তাই বিশ্বের যাদের কাছেই ভাইরাস বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তারাই তা অনলাইনে শেয়ার করছেন।

সংক্রামণের সর্বশেষ তথ্য জানাচ্ছে জন হপকিন্স ড্যাশবোর্ড: করোনাভাইরাস কতটা ছড়িয়ে পড়েছে। কত প্রাণহানি হলো, কতজন আরোগ্য পেল এসব তথ্য জানা যাবে এই ড্যাশবোর্ড থেকে। টেক শহরের যে কোনও খবরের মধ্যে ঢুকলেই ডানপাশে এই ড্যাশবোর্ডটির লিঙ্ক পাওয়া যায়।

হাসপাতালে কত বেড তৈরি রাখতে হবে তা জানাচ্ছে চাইম ড্যাশবোর্ড: বিশ্বব্যাপী অনেক হাসপাতালের জন্য এটি অনুমান করা খুবই কঠিন যে করোনাভাইরাসের রোগীদের জন্য ঠিক কতটা প্রস্তুতি নিতে হবে। কয়টি আইসোলেশান ওয়ার্ড, কয়টি নতুন ভেন্টিলেটর সহযোজন করতে হবে। সেই সঙ্গে খরচের বিষয় থাকায় স্মার্ট সিদ্ধান্ত নেওয়া খুবই দরকার। এই কাজটিই করে দিচ্ছে পেন হাসপাতালের চাইম ড্যাশবোর্ড। CHIME এর পূর্ণরূপ হচ্ছে দ্য কোভিড ১৯ হসপিটাল ইমপ্যাক্ট মডেল ফর এপিডেমিকস। এপিডেমিওলজির এসআইআর মডেলিংকে কাজে লাগিয়ে এটি অনুমান করে আগামী দিনগুলোতে হাসপাতালে করোনা রোগীর সংখ্যা কত হতে পারে। যা ব্যবহার করে আসন্ন দুর্যোগ মোকাবেলায় ভালো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

ফেইসবুক: ফেইসবুক আসলে সরাসরি কোনও সেবা দিচ্ছে না। তবে চাইলে ফেইসবুককে কাজে লাগিয়ে কিছু জরুরী উপাদানের ওপেন সোর্স সমাধান বের করা যেতে পারে। যুক্তরাষ্ট্রে এমন একটি গ্রুপ দাঁড়িয়েছে যারা প্রয়োজনের ভিত্তিতে ওপেন সোর্স মেডিক্যাল সাপ্লাই সরবরাহ করে থাকে।

নেক্সটস্ট্রেইন: এটিও একটি অনলাইন অ্যাপ, যারা সব ধরনের মহামারির ডাটা রাখে। ওয়েবসাইটটি ট্রিম্যাপের মাধ্যমে দেখিয়ে দেয় ভাইরাসটি কোথা থেকে কোথায় ছড়িয়েছে। সেই সঙ্গে এটিও অনুমান করা যায় আগামী দিনগুলোতে কোন দিকে ছড়াতে পারে।

তবে এসব তথ্যের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে। এটি একটি বৈশ্বিক জরুরী অবস্থার সময়। এখন ভাইরাস বিষয়ক প্রতিটি তথ্যের আদান প্রদানে দায়িত্বশীলতা অপরিহার্য।/ইন্টারনেট/টেশ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ