বিজ্ঞান-প্রযুক্তি

স্বাধীনতা দিবসে গুগলের বিশেষ ডুডল

স্বাধীনতা দিবসে গুগলের বিশেষ ডুডল
স্বাধীনতা দিবসে গুগলের বিশেষ ডুডল

আজ ২৬ মার্চ, বাঙালির মহান স্বাধীনতা দিবস। জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃংখল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের এই দিনে বাঙালি পরম কাঙিক্ষত স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

বাঙালির আবেগের এ দিবসকে গুরুত্ব দিয়েছে গুগলও। হোমপেজে বিশেষ ডুডল দিয়েছে গুগল। লাল-সবুজে ঘেরা বিলের মধ্যে ফুটে থাকা শাপলা ফুলের অসাধারণ দৃশ্যটি গুগলের হোম পেজে গেলেই চোখে পড়বে সবার। ডুডলের ওপর ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবস–সম্পর্কিত সার্চ পেজে নিয়ে যাচ্ছে গুগল।

বিশেষ ডুডল সম্পর্কে গুগল তাদের পেজে লিখেছে, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন ও বিশ্বের বৃহত্তম সমুদ্রসৈকত কক্সবাজারের দেশ আজ স্বাধীনতা দিবস পালন করছে। ৪৯ বছর আগে স্বাধীন হয় দেশটি। এরপর শাপলা ফুল জাতীয় প্রতীক ও ফুল হিসেবে গ্রহণ করে। তাই গুগলের শিল্পকর্মে তুলে ধরা হয়েছে।

গুগলের পেজে বাংলাদেশের জাতীয় পতাকার প্রশংসা করে স্বাধীনতার শুভেচ্ছা জানানো হয়েছে।

বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশা দিয়ে ডুডল তৈরি করে গুগল। ২০১৩ সালে প্রথমবার স্বাধীনতা দিবসের ডুডল প্রদর্শন করেছিল গুগল কর্তৃপক্ষ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ