বিজ্ঞান-প্রযুক্তি

১ মাসের জন্য ভিডিও কোয়ালিটি কমছে ইউটিউবে

১ মাসের জন্য ভিডিও কোয়ালিটি কমছে ইউটিউবে
১ মাসের জন্য ভিডিও কোয়ালিটি কমছে ইউটিউবে

বিশ্বজুড়েই ১ মাসের জন্য ভিডিও কোয়ালিটি কমিয়ে দিচ্ছে ইউটিউব। আজ থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে।

ডিফল্ট ভিডিও কোয়ালিটি নামিয়ে আনা হবে স্ট্যান্ডার্ড ডেফিনেশেনে (৪৮০ পিক্সেল)। তবে চাইলে এইচডি রেজুলেশনেও ভিডিও দেখা যাবে। তবে তা ব্যবহারকারীকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে।

করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী ব্যাপক লকডাউন অবস্থা সৃষ্টি হওয়ায় ভিডিও কনটেন্টের চাহিদা বেড়েছে ব্যাপক হারে। হঠাৎ এই বর্ধিত চাহিদার সঙ্গে খাপ খাওয়াতে ইউরোপে ভিডিও কোয়ালিটি কমানোর সিদ্ধান্ত নিয়েছিল ইউটিউব। এবার নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুরো এক মাস সারা বিশ্বেই ৪৮০ পিক্সেলের ভিডিও অটোপ্লে হবে।

এ বিষয়ের ইউটিউবের মূল কোম্পানি গুগল জানিয়েছে, সংকটময় এ পরিস্থিতিতে ব্যান্ডইউথের উপর চাপ কমাতে সারা বিশ্বের সরকার ও নেটওয়ার্ক অপারেটরদের সঙ্গে তারা কাজ করছে।

শুধু ইউটিউব নয়, ফেইসবুক, নেটফ্লিক্স, অ্যাপল, গুগল, অ্যামাজন, ডিজনি, বিবিসিসহ বেশিরভাগ কনটেন্ট কোম্পানি তাদের ভিডিও কোয়ালিটিকে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।/এজেড

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ