বিজ্ঞান-প্রযুক্তি

এ বছরে নাও আসতে পারে আইফোন ১২

এ বছরে নাও আসতে পারে আইফোন ১২
এ বছরে নাও আসতে পারে আইফোন ১২

অ্যাপলের পরবর্তী সিরিজ আইফোন ১২ এর ফোনগুলো নির্ধারিত সময়ে নাও আসতে পারে।

প্রতিষ্ঠানটিতে অভ্যন্তরীণভাবে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একজনের বরাত দিয়ে খবরটি প্রকাশ করে সংবাদ মাধ্যম নিক্কেই।

করোনাভাইরাসের কারণে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এতে স্বাভাবিক গতিতে ফোন উৎপাদন করা সম্ভব হচ্ছে না। অ্যাপল কর্মীরাও বাসা থেকে কাজ করছেন। যার কারণে অনেক পরিকল্পনা বাস্তবায়নে তাদের বেগ পেতে হচ্ছে। এছাড়াও, প্রথমবারের মতো আইফোনে ফাইভজি সুবিধা যুক্ত করতে যাচ্ছে অ্যাপল। এসব মিলিয়ে তাদেরকে ধীর গতিতে আগাতে হচ্ছে।

আইফোন ভক্তদেরকে কতোদিন অপেক্ষায় থাকতে হবে সে বিষয়টি অ্যাপল আনুষ্ঠানিকভাবে জানাবে মে মাসে। অ্যাপল এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি সম্ভব হয় তবে এ বছরেই তারা ফোন আনবে। তবে সব কিছু পরিকল্পনা অনুযায়ী না চললে আইফোন ১২ আসবে পরের বছর।

সাধারণত সেপ্টেম্বরেই নতুন আইফোন উন্মোচন করে অ্যাপল। এতে করে ক্রিসমাসের মৌসুমে তাদের বিক্রি ভালো হয়। এই মৌসুমে ফোন না ছাড়লে অ্যাপলের আয় কমে যাবে।

চলতি মাসের শেষ দিকে অ্যাপল সাশ্রয়ী আইফোন আনতে চেয়েছিলো। মহামারী ছড়িয়ে পড়ায় সে পরিকল্পনাও বাতিল করেছে অ্যাপল। চলতি বছর তাদের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সও হবে না। সীমিতভাবে অনলাইনে ইভেন্টটির আয়োজন করা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ