বিজ্ঞান-প্রযুক্তি

করোনায় ক্ষতিগ্রস্ত সংবাদমাধ্যমকে ১০০ মিলিয়ন ডলার অনুদানের ঘোষণা ফেসবুকের

করোনায় ক্ষতিগ্রস্ত সংবাদমাধ্যমকে ১০০ মিলিয়ন ডলার অনুদানের ঘোষণা ফেসবুকের
করোনায় ক্ষতিগ্রস্ত সংবাদমাধ্যমকে ১০০ মিলিয়ন ডলার অনুদানের ঘোষণা ফেসবুকের

বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারির কারণে ক্ষতিগ্রস্ত সংবাদ সংস্থাগুলোকে ১০০ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক। বর্তমানে এই সংকটকালে নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজন আরও বেশি, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

বর্তমানে সংবাদ শিল্প অস্বাভাবিক পরিস্থিতি কাজ করছে উল্লেখ করে ফেসবুকের সংবাদ অংশীদারিত্বের পরিচালক ক্যাম্পবেল ব্রাউন বলেছেন, ‘কোভিড-১৯ মহামারি চলাকালে মানুষকে তথ্য জানাতে সংবাদ শিল্প অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে কাজ করছে।’

‘যখন সাংবাদিকতার প্রয়োজন আগের চেয়ে বেশি, তখন ভাইরাসের অর্থনৈতিক প্রভাবের কারণে বিজ্ঞাপনের আয় হ্রাস পাচ্ছে। স্থানীয় সাংবাদিকরা বেশি চাপের মুখে পড়েছেন, এমনকি মানুষ তাদের বন্ধু, পরিবার এবং সম্প্রদায়কে রক্ষার জন্য স্পর্শকাতর তথ্য পেতে প্রতিনিয়ত তাদের দারস্থ হচ্ছেন’, যোগ করেন তিনি।

উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ দিকে চীনে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা আট লাখ ছাড়িয়েছে। ১৭৮ টি দেশে ছড়িয়ে পড়েছে এটি। এই ভাইরাসে আজ মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত ৩৯ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ