বিজ্ঞান-প্রযুক্তি

জর্জিয়ার সব নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস!

জর্জিয়ার সব নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস!
জর্জিয়ার সব নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস!

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার সব নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে এবং তা অনলাইনে উন্মুক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে।

প্রদেশের ৪৯ লাখ ৩৪ হাজার ৮৬৩ জন মানুষের নাম, ফোন নাম্বার, বাসার ঠিকানা, আইডি নাম্বার, জন্মদিনসহ আরও অনেক তথ্যের একটি মাইক্রোসফট অ্যাকসেস ডাটাবেজ অনলাইনে পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, ২০১৯ সালের তথ্য অনুযায়ী প্রদেশটির বর্তমান জনসংখ্যা ৩৭ লাখের কিছুটা বেশি। অর্থাৎ, মৃত মানুষদের তথ্যও রয়েছে ডাটাবেসটিতে।

গত শনিবার থেকে একটি হ্যাকিং ফোরামে ১.০৪ গিগাবাইটের ফাইলটি পাওয়া যাচ্ছে। তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি না যে কে বা কারা কোন উৎস থেকে ডাটাবেজটি হ্যাক করেছে।

ডাটার ধরন দেখে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছিল প্রদেশের নির্বাচন কমিশন থেকে হ্যাক হতে পারে ডাটাগুলো। কিন্তু জর্জিয়ার নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়, তাদের কাছ থেকে এই ডাটা হ্যাক হওয়ার সম্ভাবনা কম কারণ ফাঁস হওয়া ডাটার মধ্যে থাকা অনেক তথ্যই তারা রাখেন না।

ধারনা করা হচ্ছে যিনি ডাটাবেজটি ফোরামে পোস্ট করেছে তিনি হ্যাক নাও করতে পারেন।

এদিকে পোস্টকারীও উৎস সম্পর্কে কোনও তথ্য দেয়নি। যদিও জোরাজুরি করলে তিনি বলেন, এমন হতেও পারে যে নির্বাচন কমিশন থেকে ডাটা হ্যাক করা হয়নি বরং সংস্থাটিকে ডাটার শুদ্ধি নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে।/ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ