বিজ্ঞান-প্রযুক্তি

এআর গ্লাস আনবে ফেইসবুক

এআর গ্লাস আনবে ফেইসবুক
এআর গ্লাস আনবে ফেইসবুক

ফেইসবুকের হার্ডওয়্যার পণ্যের তালিকায় এবার যুক্ত হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি (এআর) গ্লাস।

ডিভাইসটি বাজারে আনার লক্ষ্যে তারা যুক্তরাজ্যের কোম্পানি প্লেসির সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তি করেছে। মাইক্রোএলইডি ডিসপ্লে তৈরির কোম্পানিটি ফেইসবুকের ভিআর গ্লাসও তৈরি করবে। তাদের কিছু মেধাস্বত্বে থাকবে ফেইসবুকের লাইসেন্স।

ফেইসবুক এআর গ্লাস আনার চিন্তাভাবনা শুরু করে ৩ বছর আগে। স্মার্টফোনের বিকল্প হিসেবে এক সময় এই গ্লাস ব্যবহার করা হবে সে হিসাব কষেই এআর গ্লাস তৈরিতে আগ্রহী হয়েছিলো তারা। কিন্তু সে সময় এআর গ্লাসের মান ভালো ছিলো না। ফেইসবুকের এক্সিকিউটিভরা সে সময় জানায়, ২০২২ সালের আগে এআর প্রযুক্তির বিকাশ ঘটবে না।

এখন নতুন প্রজন্মের হাইড ডেফিনেশন ডিসপ্লে মাইক্রোএলইডি গ্লাস তৈরি করছে প্লেসি। মাইক্রোএলইডি গ্লাসে খুব ছোট ছোট এলইডি পিক্সেল থাকে। এখনও এর উৎপাদন বড় আকারে শুরু হয়নি।

মাইক্রোএলইডি ডিসপ্লের তৈরি গ্লাস এআর ডিভাইসে যুক্ত হলে প্রযুক্তিটির ব্যাপক উন্নয়ন ঘটবে। ব্যবহারকারীদেরকে মোটা ও ভারি হেডসেট আর পড়তে হবে না। এর বদলে চশমার মতো আকারেই পাওয়া যাবে এআর গ্লাস। পিক্সেলের ঘনত্ব থাকবে বেশি ও ব্রাইটনেসও বৃদ্ধি পাবে। এছাড়াও, বাড়বে ব্যাটারির স্থায়িত্ব। প্লেসির অনুমান, এআর গ্লাসে মাসে একবার চার্জ দিলেই চলবে।/টেকশহর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ