বিজ্ঞান-প্রযুক্তি

রাস্পবেরি পাই ভিত্তিক ভেন্টিলেটরের টেস্টিং শুরু

রাস্পবেরি পাই ভিত্তিক ভেন্টিলেটরের টেস্টিং শুরু
রাস্পবেরি পাই ভিত্তিক ভেন্টিলেটরের টেস্টিং শুরু

করোনাভাইরাস মহামারির পরিস্থিতি যতই প্রকট হচ্ছে ততই প্রয়োজন পড়ছে ভেন্টিলেটরের। প্রয়োজনের তুলনায় ভেন্টিলেটরের যোগান কম হওয়ার কারণে বিশ্বব্যাপী চলছে উদ্ভাবনী প্রক্রিয়া। কলম্বিয়ায় একদল প্রকৌশলী এক ধরনের ভেন্টিলেটরের টেস্টিং শুরু করছে যেটি হতে পারে একটি সুলভ সমাধান। রাস্পবেরি পাইভিত্তিক এবং অত্যন্ত সুলভ যন্ত্রাংশ দিয়ে নির্মাণ করা হয়েছে এই ভেন্টিলেটর। সফল হলে তাই এটি হতে পারে খুব সাশ্রয়ী সমাধান।

ক্যালিফোর্নিয়ার একজন প্রকৌশলী তার কম খরচের ভেন্টিলেটর ডিজাইন পাবলিক করে দিলে কলোম্বিয়ার প্রকৌশলীরা বেশ আগ্রহী হয়। তাদের আগ্রহের প্রধান কারণ ছিল এটি তৈরিতে যেসব যন্ত্রাংশ লাগে তা খুবই সুলভ। যেমন ভেন্টিলেটরের জন্য অতি প্রয়োজনীয় ভাল্ব পাওয়া যাবে গাড়ি থেকে এবং কম্পিউটার তো রাস্পবেরি পাই, যা খুব সুলভ এবং সস্তা।

মেশিনটি নিয়ে কলম্বিয়ার প্রকৌশলীরা খুবই আশাবাদী। দুটি হাসপাতালে ফাস্ট ট্র্যাকে এই ভেন্টিলেটরের টেস্টিং শুরু হবে।

তবে অনেকেই বলছেন এই মহামারিতে এটি খুব একটা কাজে আসবে না। কারণ এই ধরনের একটি মেডিক্যাল যন্ত্র টেস্ট থেকে শুরু করে অনুমোদন পর্যন্ত যেতে লেগে যায় ১৮ মাসের মতো সময়।

যদিও হতাশ হতে চায় না তারা। কৃত্রিম ফুসফুসে পরীক্ষা শুরু হবে সহসাই। সেখানে পাস করলে প্রাণীর ফুসফুসে এই ভেন্টিলেটর ব্যবহার করা হবে। সেখানেও যদি সফল হয় তাহলে শেষ ধাপে মানুষের উপর পরীক্ষা করা হবে। কলম্বিয়ার গ্রুপটি আশাবাদী যে আগামী মে মাসের মধ্যে তারা মানুষের উপর টেস্ট শুরু করতে পারবে।/বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ