অ্যান্ড্রয়েড অটো প্ল্যাটফর্ম ১৬টি দেশে উন্মুক্ত করেছে গুগল। এ নিয়ে মোট ৩৪টি দেশে উন্মুক্ত হলো অ্যান্ড্রয়েড অটো।
নতুন দেশগুলো হলো অস্ট্রেলিয়া, অস্টিয়া, জার্মানি, ফ্রান্স, ভারত, আয়ারল্যান্ড, ইতালি, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইজারল্যান্ড, তাইওয়ান ও যুক্তরাজ্য। উন্নত দেশগুলোর মধ্যে শুধু রাশিয়া ও জাপান এই তালিকা থেকে বাদ পড়েছে। ওয়্যারলেস ফিচারটি ব্যহারের জন্য গাড়ি ও ফোন ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট হয়।
যে ফোনগুলোর মাধ্যমে ডিভাইসগুলো কানেক্ট হবে সেগুলো হলো সব পিক্সেল ডিভাইস, গ্যালাক্সি এস৮, এস৯, এস১০, নোট ৮, নোট ৯ ও নোট ১০।
অ্যান্ড্রয়েড অটো হচ্ছে গুগলের একটি অ্যান্ড্রয়েড মিরর সার্ভিস যা ব্যবহার করে গাড়ির মনিটরে মোবাইলের স্ক্রিন ব্যবহার করা যায়। যারা ড্রাইভিং করে থাকেন তাদের জন্য এই সেবাটি খুবই গুরুত্বপূর্ণ।/ইন্টারনেট