বিজ্ঞান-প্রযুক্তি

টুইটার কর্মীরা সব সময় বাড়ি থেকে কাজ করতে পারবেন

টুইটার কর্মীরা সব সময় বাড়ি থেকে কাজ করতে পারবেন
টুইটার কর্মীরা সব সময় বাড়ি থেকে কাজ করতে পারবেন

করোনাভাইরাস সংক্রমণ রোধে বিশ্বজুড়ে সব কর্মীকে বাড়ি থেকে কাজ করার আদেশ দিয়েছিল মাইক্রোব্লগিং সাইট টুইটার। তবে এবার সব সময় বাড়ি থেকে কাজ করতে পারবেন কর্মীরা এমন একটি ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডরসি।

টুইটারের একজন মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে জানান, করোনাভাইরাসের সংক্রমণের পর টুইটার প্রথম কোম্পানি যারা বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়। তবে টুইটার আর অফিসে কাজ করার সিদ্ধান্তে এখনই ফিরে যাচ্ছে না। এই মুহূর্তে টুইটারের যাকে প্রয়োজন তাকে ডেকে নিয়ে কাজ পরিচালনা করবে। এছাড়া কর্মীরা যতদিন চাইবেন ততদিন বাড়ি থেকে কাজ করতে পারবেন। এমন ঘোষণা তাদের জানিয়ে দেওয়া হয়েছে।

সিইও জ্যাক ডরসি বলেন, সেপ্টেম্বরের আগে টুইটার তার অফিস খুলবে না। এ বছর অফিস খুললেও মানুষ সম্পর্কিত কোন কাজ হবে না। ২০২১ সালে কি পরিকল্পনা হবে তা পরে জানিয়ে দেওয়া হবে।

তিনি জানান, টুইটার বাড়ি থেকে কাজ করার উৎসাহ দিচ্ছে। এতে করে কাজের বিকেন্দ্রীকরণ হবে, এতে কর্মীরা যে কোন জায়গা থেকে দ্রুত কাজ করতে সক্ষম হবে।

টুইটার গত ২ মার্চ থেকে কর্মীদের বাড়ি থেকে কাজ করার উৎসাহ দিচ্ছে। ১১ মার্চ থেকে বিশ্বজুড়ে এটি বাধ্যতামূলক করেছে টুইটার। এমনকি বাড়িতে অফিস বসানোর জন্য যে খরচ লাগবে সেগুলোও বহন করার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

করোনাভাইরাস আক্রান্ত অঞ্চলগুলোর কর্মীদের জন্য একই ধরনের নির্দেশ দিয়েছে অ্যাপল, অ্যামাজন, মাইক্রোসফট এবং গুগলসহ অন্যান্য প্রতিষ্ঠান। গুগল ও ফেসবুক কর্মীদের বাড়ি থেকে কাজ করার সময় ২০২১ পর্যন্ত বাড়িয়েছে। অ্যামাজনও এ বছরের অক্টোবর পর্যন্ত বাড়িতে বসেই কর্মীদের কাজ করার নির্দেশনা দিয়েছে। / গার্ডিয়ান

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ