বিজ্ঞান-প্রযুক্তি

স্ক্যাম ও ভূয়া বন্ধু দমনে ম্যাসেঞ্জারে সেইফগার্ড চালু

স্ক্যাম ও ভূয়া বন্ধু দমনে ম্যাসেঞ্জারে সেইফগার্ড চালু
স্ক্যাম ও ভূয়া বন্ধু দমনে ম্যাসেঞ্জারে সেইফগার্ড চালু

স্ক্যাম ও ভূয়া বন্ধু দমনে ম্যাসেঞ্জার অ্যাপে সেইফগার্ড ফিচার চালু করেছে ফেইসবুক। ফেইসবুক নতুন এই ফিচার সম্পর্কে বলেছে, অনাকাঙ্ক্ষিত ম্যালসিয়াস বা ক্ষতিকারক লিংক পাঠানো রোধে ম্যাসেঞ্জারকে প্রস্তুত করা হয়েছে।

নতুন এই ফিচারটি স্ক্যাম বা ভূয়া-চটকদার বার্তা-মন্তব্যকে নিয়ন্ত্রিত করবে। ইতোমধ্যে এই ফিচারটির অনেক ব্যবহারকারীর আইডিতে চালু হয়েছে। অ্যান্ড্রয়েড ও আইওএস এই উভয় প্লাটফর্মেই সব ব্যবহারকারীরা পর্যায়ক্রমে ম্যাসেঞ্জারে এই সুবিধা পাবেন।

এছাড়া ফেইসবুকে খোলা অ্যাকাউন্টগুলোকে স্ক্যান করা হবে যাতে বিপদজনক ব্যবহারকারীদের গতিবিধি, স্বয়ংক্রিয় মেশিন লার্নিং বা রোবট প্রোগ্রামিংয়ের মাধ্যমে সন্দেহজনক কার্যক্রম, অল্প সময়ে অস্বাভাবিক ফ্রেন্ড রিকোয়েস্ট, বিশেষ শ্রেণি বা বয়সের ব্যবহারকারীদের লক্ষ্যবস্তু বানানোসহ বিভিন্ন ক্ষতিকর কার্যক্রম সনাক্ত করে ব্যবস্থা নেওয়া যায়।

অস্বাভাবিক কোনো কিছু স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়লে ম্যাসেঞ্জার অ্যাপে পপ আপের মাধ্যমে নোটিশ দিয়ে ভুক্তভোগী ব্যবহারকারীকে সতর্ক করে দেওয়া হবে যাতে সন্দেহজনক ব্যবহারকারীদের এড়িয়ে যায়। একই সঙ্গে নতুন ব্যবহারকারী কিংবা ১৮ বছরের কম বয়সীদের কাছে পাঠানো তাদের চেয়ে বেশি বয়সীদের সন্দেহজনক বার্তা খোলা বা সেগুলোর জবাব দেওয়ার ব্যাপারেও সতর্ক করবে এই ফিচার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ