বিজ্ঞান-প্রযুক্তি

হোম অফিস করতে কর্মীদের সরঞ্জাম কিনতে টাকা দেবে গুগল

হোম অফিস করতে কর্মীদের সরঞ্জাম কিনতে টাকা দেবে গুগল
হোম অফিস করতে কর্মীদের সরঞ্জাম কিনতে টাকা দেবে গুগল

অফিস খুললেও বাড়ি বসে কাজ করবেন গুগলের অনেক কর্মী। তাঁদের হোম অফিসের জন্য স্ট্যাডিং ডেস্ক এবং এরগনোমিক চেয়ারের মতো প্রয়োজনীয় আসবাব কেনার জন্য এক হাজার ডলার পর্যন্ত আর্থিক সহায়তা দেবে প্রতিষ্ঠানটি।

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন থেকেই গুগলের কর্মীরা বাসায় থেকে কাজ করছেন। আগামী ৬ জুলাই অফিস খোলার পরে ১০ শতাংশ কর্মী অফিসে ফিরতে পারে। গুগলও সিদ্ধান্ত নিয়েছে তাদের প্রতিষ্ঠানের বেশিরভাগ কর্মচারী ২০২০ সালের শেষ পর্যন্ত বাড়ি থেকে কাজ করবে।

গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, তাদের কর্মীরা ‌২০২০ সালের বাকিটা বাড়ি থেকে কাজ করবে। তবে বাড়ি থেকে কাজ করার জন্য কর্মীরা বেতন ছাড়া পাওয়া কিছু সুবিধা পাবেন না। যেমন- খাবার, ফিটনেস, হোম ডেকোরেশন, হোম ফার্নিচার ইত্যাদি, খবর ফক্স বিজনেস। তিনি বলেন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে শুধু যাদের অফিসে আসার জরুরি তাদেরই অফিসে ডাকা হবে। যারা বাসায় বসে কাজ করবেন তাদের সহায়তার জন্য এক হাজার ডলার পর্যন্ত ভাতা দেওয়া হবে।

এদিকে ফেসবুক অন্তত ৬ জুলাই পর্যন্ত তাদের‌ অফিস বন্ধ রাখবে। তা ছাড়া ফেসবুক তাদের কর্মীদের অনুমতি দিয়েছে, চাইলে এই বছরের শেষ পর্যন্ত দূর থেকে অফিসের কাজ করতে পারবে। তবে এখনো কোন ধরনের কর্মীদের অফিসে আসতেই হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠান কিছু বিষয়কে গুরুত্ব দিচ্ছে যেমন- জনস্বাস্থ্যগত তথ্য, সরকারি গাইডলাইন, স্থানীয় বিধি। এসবের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে কখন অফিস খোলা সম্ভব।

ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ জানিয়েছেন, ফেসবুক তার অফিসে ফেরার পরিকল্পনার গতি ধীর করে দিয়েছে। তারা এখন অগ্রাধিকার দিচ্ছে বাকি দুনিয়ার অর্থনীতি ঘুরে দাঁড়িয়ে চলতে শুরু করার জন্য। ফেসবুকে যারা কন্টেন রিভিউয়ার, ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে তাদের অফিসে আসতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ