বিজ্ঞান-প্রযুক্তি

অপো স্মার্টফোনে এলো কালারওএস ৭

অপো স্মার্টফোনে এলো কালারওএস ৭
অপো স্মার্টফোনে এলো কালারওএস ৭

স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক অপারেটিং সিস্টেম কালারওএস ৭ উন্মুক্ত করছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো। এ বছরের এপ্রিল থেকেই অপো স্মার্টফোন ব্যবহারকারীরা কালারওএস ৭ আপডেট পেতে শুরু করেছেন। এ তালিকায় এবার যুক্ত হতে যাচ্ছে আরও কিছু স্মার্টফোন যার মধ্যে আছে রেনো, ফাইন্ড এবং এফ সিরিজ।

কালারওএস ৭ এরই মধ্যে ব্যবহারকারীদের কাছে বেশ সমাদৃত হয়েছে। অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এই অপারেটিং সিস্টেমটিতে থাকছে ইনফিনিট ডিজাইন। স্মুথ ও দ্রুতগতির পারফরমেন্স, আরও সমৃদ্ধ প্রাইভেসি প্রটেকশনের পাশাপাশি বেশ কিছু নতুন ফিচার পাওয়া যাবে এতে যার মধ্যে আছে সোলুপ, ফোকাস মোড, থ্রি ফিঙ্গার স্ক্রিনশট।

এ বিষয়ে অপো বাংলাদেশের পিআর ও মার্কেটিং ম্যানেজার মি. ইফতেখার সানি বলেন, 'কালারওএস নিয়ে ব্যবহারকারীদের সব মতামতকে গুরুত্ব দেয় অপো। অফিসিয়াল সংস্করণ উন্মুক্ত করার আগে বিশ্বের প্রায় ৯২ হাজার পরীক্ষক অপারেটিং সিস্টেমটির বিভিন্ন ত্রুটি পর্যালোচনা করেন। এর ভিত্তিতে পরীক্ষামূলক সংস্করণ থেকে ধাপে ধাপে প্রয়োজনীয় সব ত্রুটি দূর করে চূড়ান্ত সংস্করণ তৈরি করা হয়।'

বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে ৩৫ কোটির বেশি মানুষ কালারওএস ব্যবহার করছেন এবং এটি ৮০টির বেশি ভাষা সমর্থন করে। দেশে এরই মধ্যে অপো রেনো, আর১৭ প্রো, এফ১১ এবং এফ১১ প্রো স্মার্টফোনের জন্য কালারওএস ৭ আপডেট উন্মুক্ত করা হয়েছে। এ বছর বাজারে আসা অপো এফ১৫ স্মার্টফোনে কালারওএস আপডেট পাওয়া যাবে আগামী মাসেই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ