বিজ্ঞান-প্রযুক্তি

যেভাবে অডিও টুইট করবেন

যেভাবে অডিও টুইট করবেন
যেভাবে অডিও টুইট করবেন

জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে এবার ১৪০ সেকেন্ডের ভয়েজ বা অডিও ক্লিপ পোস্ট করা যাবে। এর আগে টুইটারে ১৪০ থেকে বাড়িয়ে ২৮০ বর্ণের লেখা পোস্ট করার সুবিধা দেওয়া হয়।

তবে আগের ১৪০ বর্ণের ফরম্যাটকে মাথায় রেখেই এবার ভয়েজ টুইটে সেই সীমাবদ্ধ রাখা হয়েছে। প্রাথমিকভাবে এই ফিচারটি অ্যাপলের আইওএস প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হয়েছে। যা পরবর্তীতে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেও চালু করা হবে।

টুইটার কর্তৃপক্ষ এক ব্লগ বিবৃতিতে জানায়, টুইটারে ভয়েজলেন্থ ওয়েভফর্ম আইকনে ক্লিক করে রেকর্ড আইকনে ট্যাপ করে ভয়েজ আকারে সর্বোচ্চ ১৪০ সেকেন্ডের টুইট পোস্ট করা যাবে। আর রেকর্ডিংয়ের সময় ১৪০ সেকেন্ড হলেই স্বয়ংক্রিয়ভাবে অডিও রেকর্ড ফিচারটি বন্ধ হয়ে যাবে।

টুইটারের মুখপাত্র অ্যালি পাভেলা বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, অডিও টুইটের বিরুদ্ধে যেকোনো রিপোর্ট আসলে টুইটারের নীতিমালা অনুযায়ী তা খতিয়ে দেখা হবে এবং এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি টুইটারে গুজব, প্রোপাগান্ডা এবং সাইবার অপরাধ দমনে লেবেলিং ফিচার এবং ফ্যাক্ট চেকিং সার্ভিস চালু করেছে। / দ্য ভার্জ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ