বিজ্ঞান-প্রযুক্তি

উইন্ডোজ ১০ এর নতুন আপডেটে ত্রুটি: রিস্টার্স্ট নিচ্ছে পিসি

উইন্ডোজ ১০ এর নতুন আপডেটে ত্রুটি: রিস্টার্স্ট নিচ্ছে পিসি
উইন্ডোজ ১০ এর নতুন আপডেটে ত্রুটি: রিস্টার্স্ট নিচ্ছে পিসি

উইন্ডোজ ১০ এর সর্বশেষ দুটি আপডেট কম্পিউটারে ইন্সটল করে ঝামেলায় পড়ছেন ব্যবহারকারীরা।

গত ৯ জুন ব্যবহারকারীদের কম্পিউটারে উইন্ডোজ ১০ এর কেবি৪৫৫৭৯৫৭ ও কেবি৪৫৬০৯৬০ সংস্করণের আপডেট পাঠায় মাইক্রোসফট। এর যেকোনো একটি আপডেট ইনস্টল করলে অনেকের কম্পিউটার রিস্টার্ট নিচ্ছে। রিস্টার্ট নেওয়ার আগে ‘your PC will automatically restart in one minute’ বার্তাটি দেখাচ্ছে কম্পিউটার।

হঠাৎ করে কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ায় সেইভ না করা ফাইলগুলো উধাও হয়ে যাচ্ছে। এতে অনেকেই বিপদে পড়ছেন।

চলতি মাসের মাঝামাঝি সময় থেকে আপডেট দুটি নিয়ে অভিযোগ শুরু হয়। সে সময় রেডিট ও মাইক্রোসফটের অ্যানসার ফোরামে উইন্ডোজ ব্যবহারকারীরা জানান, আপডেটের কারণে প্রিন্টার অকেজো হয়ে যাচ্ছে। অ্যাপ থেকে প্রিন্ট করাতে গেলেও সমস্যায় পড়তে হচ্ছে।

এখনও অফিশিয়াল আপডেট না পাঠালেও মাইক্রোসফট ত্রুটি সারাতে কাজ করে যাচ্ছে। নতুন আপডেটে এ সমস্যার সমাধান করা হবে। সেক্ষেত্রে ব্যবহারকারীদেরকে জুন মাসের আপডেটটি আনইনস্টল করে নতুন সংস্করণ ইনস্টল করতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ