বিজ্ঞান-প্রযুক্তি

ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের হুমকি

ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের হুমকি
ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের হুমকি

ইন্টারনেট খাতে ভ্যাট জটিলতার সমাধান করতে এক মাসের আলটিমেটাম দিয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। চলতি জুলাইয়ের মধ্যে যদি এর সমাধান করা না হয়, তাহলে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের হুমকি দিয়েছে তারা।

শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেয় আইএসপিএবি। করোনার মহামারীর এই সময়ে ভার্চুয়াল যোগাযোগের জন্য ইন্টারনেটে মানুষের নির্ভরতা অনেক বেড়েছে। এ অবস্থায় ব্রডব্যান্ড সেবাদাতারা বন্ধের হুমকি দিল।

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, ভ্যাট জটিলতার সমাধান না হলে সীমিত আকারে সারা দেশে ইন্টারনেট বন্ধ করার পরিকল্পনা নিয়েছি। তবে কবে তা হবে নির্দিষ্ট করে বলেননি তিনি।

তিনি বলেন, জুলাই মাসের মধ্যে দাবি না মানা হলে সুবিধামতো সময়ে সারা দেশে ১-২ ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখব। কবে কখন এই কর্মসূচি নেয়া হবে তা সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে। দাবি মানা না হলে ইন্টারনেট বন্ধের এ কর্মসূচি ধাপে ধাপে অর্থাৎ প্রতিমাসে বা সপ্তাহে সপ্তাহে চলমান থাকবে।

আমিনুল বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও কর্মীদের স্বাস্থ্য ঝুঁকি ও বিল আদায় ৪০ থেকে ৫০ শতাংশ কমে গেলেও গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দেয়া হচ্ছে।

তিনি বলেন, ইন্টারনেটে ৫% ভ্যাট এবং ভ্যালু চেইনের অন্যান্য (আইটিসি, আইআইজি, এনটিটিএন) খাতে ১৫% আরোপিত ভ্যাট নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা সৃষ্টি হয়েছে। ৫%ভ্যাট ইন্টারনেট গ্রাহক থেকে আদায় করে আইএসপি প্রতিষ্ঠানগুলো আর ১৫% ভ্যাট ভ্যালু চেইনের অন্যান্য খাত আইএসপিগুলো থেকে আদায় করে থাকে। ফলে ৫% ভ্যাট গ্রাহক থেকে আদায় করা হলেও আইটিসি, আইআইজি, এনটিটিএনকে ১৫% হারে ভ্যাট পরিশোধ করতে হচ্ছে। সবমিলে আইএসপিগুলোকে প্রায় ৩৫% ভ্যাট বাবদ খরচ দিতে হচ্ছে।

ভার্চুয়াল এই সংবাদ সম্মেলনে ইন্টারনেটে ভ্যাট আরোপ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে আইএসপিএবির প্রস্তাব তুলে ধরেন সংগঠনটির সভাপতি।

একই সঙ্গে ইন্টারনেটের সব ক্ষেত্রে ৫% অথবা ০% হারে ভ্যাট আরোপে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে (ইন্টারনেট সেবায় ৫% ভ্যাট এবং ভ্যালু চেইনের অন্যান্য ১৫% ভ্যাট) জটিলতা নিরসন হবে বলে জানান আমিনুল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ