বিজ্ঞান-প্রযুক্তি

ভবন থেকে পড়ে এমএসআই প্রেসিডেন্টের মৃত্যু

ভবন থেকে পড়ে এমএসআই  প্রেসিডেন্টের মৃত্যু
ভবন থেকে পড়ে এমএসআই প্রেসিডেন্টের মৃত্যু

তাইওয়ানের মাল্টিন্যাশনাল তথ্যপ্রযুক্তি কোম্পানি মাইক্রো-স্টার ইন্টারন্যাশনালের (এমএসআই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)ও প্রেসিডেন্ট চার্লস চিয়াং আর নেই। তিনি মঙ্গলবার স্থানীয় সময় বেলা ২ টার দিকে তাইপের নিজস্ব কার্যালয়ের উঁচু ভবন থেকে পড়ে মারা গেছেন।

চার্লসের বয়স হয়েছিল ৫৬। তার এই মৃত্যু মেনে নিতে পারছেন না এমএসআইয়ের কর্মীরা। এই মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। চার্লস মৃত্যুর আগে কোনো সুইসাইডাল নোটও রেখে যাননি।

গেমিং পিসি নির্মাতা হিসেবে পরিচিত এমএসআইয়ের সঙ্গে দুই দশকের বেশি সময় ধরে ছিলেন চার্লস। দীর্ঘদিন ডেস্কটপ প্ল্যাটফর্ম ব্যবসা বিভাগ দেখার পর গত বছরের জানুয়ারিতে তার পদোন্নতি হয়।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গুরু থ্রিডির তথ্যানুযায়ী, বেলা দুইটার দিকে জোরালো শব্দ শোনার পর এমএসআইয়ের নিরাপত্তাকর্মীরা চার্লসকে নিচে পড়ে থাকতে দেখেন। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।

এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চীনের টিভিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চার্লস কোনো সুইসাইড নোট রেখে যাননি, এমনকি তার ঘরে কোনো কিছু ভাঙচুরের চিহ্ন নেই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ