বিজ্ঞান-প্রযুক্তি

হাইপারসনিক পরমাণু অস্ত্র পাবে রুশ নৌবাহিনী: পুতিন

হাইপারসনিক পরমাণু অস্ত্র পাবে রুশ নৌবাহিনী: পুতিন
হাইপারসনিক পরমাণু অস্ত্র পাবে রুশ নৌবাহিনী: পুতিন

রুশ নৌবাহিনীকে শিগগিরই হাইপারসনিক স্ট্রাইক পরমাণু অস্ত্র সরবরাহ করা হবে। রবিবার সেন্ট পিটার্সবার্গে দেশটির নৌবাহিনীর সামরিক কুচকাওয়াজ পরিদর্শনের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘোষণা দেন।

এছাড়া পুতিন বলেন, নৌবাহিনীকে সমুদ্রের নিচে অভিযান পরিচালনা করতে সক্ষম ড্রোন এবং চল্লিশটি যুদ্ধজাহাজ সরবরাহ করা হবে।

তিনি জানান, এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম চলতি বছরেই রুশ বাহিনীতে যুক্ত হবে। তবে তিনি স্পষ্ট করেনি যে, ঠিক কবে রুশ বাহিনী এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাবে।

এদিন রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, রুশ বাহিনীকে এমন সব অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি দেয়া হবে যার সমকক্ষ অস্ত্র বিশ্বের কোনো দেশের কাছে নেই।

তিনি উল্লেখ করেন, হাইপারসনিক পরমাণু অস্ত্র এবং সমুদ্রের তলদেশে কাজ করতে সক্ষম ড্রোন নৌবাহিনীতে সংযোজনের ফলে এ বাহিনীর যুদ্ধ-ক্ষমতা অনেকগুণ বেড়ে যাবে। পার্স টুডে, আল জাজিরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ