বিজ্ঞান-প্রযুক্তি

মাইক্রোসফটের ফোল্ডেবল ফোন আসছে সেপ্টেম্বরে

মাইক্রোসফটের ফোল্ডেবল ফোন আসছে সেপ্টেম্বরে
মাইক্রোসফটের ফোল্ডেবল ফোন আসছে সেপ্টেম্বরে

মাইক্রোসফটের ফোল্ডেবল ফোন ‘সারফেস ডুয়ো’ বাজারে আসবে আগামী ১০ সেপ্টেম্বর। নিজেদের ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছে টেক জায়ান্টটি।

ফোল্ডেবল ফোনটির দাম শুরু হবে ১ হাজার ৩৯৯ ডলার (১ লাখ ১৭ হাজার ৫১৬ টাকা) থেকে। ব্যবসায়িক বা অফিসের কাজের কথা মাথায় রেখে ডিভাইসটি তৈরি করা হয়েছে।

ফোনটির ৫ দশমিক ৬ ইঞ্চির দুটি স্ক্রিনের সংযোগ ঘটাতে রয়েছে ৩৬০ ডিগ্রি হিঞ্জ। ফোনটি পুরো আনফোল্ড করলে তা ৮ দশমিক ১ ইঞ্চির ফ্যাবলেটে পরিণত হবে।

এতে একটি ফ্রন্ট ক্যামেরাও আছে। এর প্রসেসরে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৫৫। এই ফোনে একইসঙ্গে কথা বলা যাবে আবার অ্যাপও চালানো যাবে। ফোনটিতে চলবে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম।

২০১৯ সালের ৩ অক্টোরবর হার্ডওয়্যার ডিভাইসটি উন্মোচন করেছিলো মাইক্রোসফট। সে সময়ই মাইক্রোসফটের চিফ প্রোডাক্ট অফিসার পানোস প্রনয় জানিয়েছিলেন ফোনটি ২০২০ সালের শেষভাগে বাজারে পাওয়া যাবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ