বিজ্ঞান-প্রযুক্তি

আইফোন ১২ আসবে অক্টোবর ১২!

আইফোন ১২ আসবে অক্টোবর ১২!
আইফোন ১২ আসবে অক্টোবর ১২!

প্রতি বছর নিয়ম করে, সময় বেঁধে আইফোন উন্মোচন করে অ্যাপল। সেই সময়টা বছরের সেপ্টেম্বর মাস।

তবে করোনা পরিস্থিতিরি কারণে চলতি বছর এক মাস পিছিয়ে আইফোন ১২ আসবে অক্টোবরে। আর সেই তারিখ হতে পারে ১২ অক্টোবর।

বেশ কিছু সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে, আইফোনের পাশাপাশি আইপ্যাড এবং নতুন অ্যাপল ওয়াচ আনবে প্রতিষ্ঠানটি। আর সেগুলোর ঘোষণা হবে ৭ সেপ্টেম্বর। সেই ঘোষণাও আসবে ভার্চুয়ালি।

তবে অক্টোবরে যে আইফোন আসবে তার ঘোষণায় খুব আনুষ্ঠানিকতা নাও আসতে পারে। আর সেসবের বিক্রি শুরু হবে মাসের শেষ থেকেই।

আইফোন ১২ সিরিজে বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে বলে জানা গেছে।

নতুন আইফোনের সবচেয়ে বড় চমক থাকবে ক্যামেরায়। অ্যাপলের আইফোন ১২ সিরিজে উচ্চমানসম্পন্ন সেমকো ও সানি অপটিক্যাল লেন্স ব্যবহার করা হচ্ছে।

আর ও তথ্য প্রকাশ করেছেন অ্যাপল পণ্য সম্পর্কে সফল পূর্বাভাস দেওয়ার জন্য বিখ্যাত হয়ে ওঠা বিশ্লেষক মিং সি কুয়ো। তিনি বলেছেন, নতুন লেন্সের কারণে ফোনের ক্যামেরা পারফরম্যান্স আরও উন্নত হবে এবং অটোফোকাস সুবিধা বাড়বে। সেমকো মূলত কোরিয়ার কোম্পানি আর সানি অপটিক্যালের প্রধান কার্যালয় চীনে। এ দুটি প্রতিষ্ঠানই সেরা লেন্স সরবরাহকারী হিসেবে পরিচিত।

এছাড়াও বলা হচ্ছে, নতুন আইফোন ১২ দুটি সংস্করণে বাজারে আসতে পারে। একটি হবে ৬ দশমিক ১ ইঞ্চি স্ক্রিন সুবিধার, আরেকটি ৬ দশমিক ৭ ইঞ্চি স্ক্রিন সুবিধার। দুটি সংস্করণেই ওএলইডি স্ক্রিন প্যানেল ব্যবহার করা হতে পারে। দুটি ফোনের ৬ জিবি র‍্যাম ও আরও বড় ব্যাটারি যুক্ত হতে পারে।

ফোনগুলোর সবগুলো কিংবা নির্দিষ্ট কিছু মডেল ফাইভজিতে আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ