বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বজুড়ে জিমেইলে বড় ধরনের বিভ্রাট, সমস্যায় ব্যবহারকারীরা

বিশ্বজুড়ে জিমেইলে বড় ধরনের বিভ্রাট, সমস্যায় ব্যবহারকারীরা
বিশ্বজুড়ে জিমেইলে বড় ধরনের বিভ্রাট, সমস্যায় ব্যবহারকারীরা

বিশ্বজুড়ে বড় রকমের বিভ্রাটের মধ্যে পড়েছে জিমেইল। অনেকেই মেইল পাঠাতে পারছেন না এবং মেইলের সঙ্গে ফাইল অ্যাটাচ করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন।

অন্য মেইল সেবা থেকে মেইল করা হলে তা জিমেইলে পৌঁছাচ্ছে না ঠিকমতো। অনেকে আবার জানিয়েছেন, জিমেইল অ্যাকাউন্টে ঢুকতেই পারেননি তাঁরা।

এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, কেবল জিমেইল নয়, জি স্যুটের সব সেবাতেই সমস্যার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা।

গুগল ড্রাইভও বিভ্রাটের কবলে পড়েছে বলে জানাচ্ছে ইয়াহু ফাইন্যান্সের এক প্রতিবেদন। কেউ কেউ তাঁদের ড্রাইভে ফাইল আপলোড করতে পারলেও শেয়ার করতে পারছিলেন না।

জনপ্রিয় ট্র্যাকার সেবা ডাউন ডিটেকটরের বরাত দিয়ে জি নিউজের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল থেকে (বাংলাদেশের স্থানীয় সময় সোয়া ১০টা) ব্যবহারকারীরা জিমেইলে বিভ্রাট নিয়ে অভিযোগ জানাতে শুরু করেন।

‘গুগল অ্যাপস স্ট্যাটাস পেইজে’ বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করেছে গুগল। তারা লিখেছে, ‘আমরা জিমেইলের সঙ্গে জড়িত এক সমস্যা খতিয়ে দেখছি। আমরা শিগগিরই আরো তথ্য জানাব।’

জিমেইলের সমস্যা নিয়ে অসংখ্য ব্যবহারকারী অভিযোগ জানিয়েছেন টুইট করে।

ডাউন ডিটেকটরের তথ্য অনুযায়ী, সমস্যার সূত্রপাত গুগল সার্ভারের বিভ্রাট থেকে। প্রায় ৬২ শতাংশ অভিযোগকারীই বলেছেন, তাঁরা জিমেইলে মেইল পাঠাতে পারছেন না।

করোনাভাইরাস মহামারির এই সময়ে পুরো বিশ্বে অনেক মানুষকে বাসা থেকে কাজ করতে হচ্ছে। ফলে জিমেইলের এই বিভ্রাট তাঁদের ভোগাচ্ছেও বেশি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ