বিজ্ঞান-প্রযুক্তি

আসছে ফাইভজি প্রযুক্তির সাড়ে ৭ কোটি আইফোন

আসছে ফাইভজি প্রযুক্তির সাড়ে ৭ কোটি আইফোন
আসছে ফাইভজি প্রযুক্তির সাড়ে ৭ কোটি আইফোন

চলতি বছরের মধ্যেই ৭৫ মিলিয়ন ফাইভজি প্রযুক্তির আইফোন তৈরি করতে চায় মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল ইনকরপোরেটেড।

শুধু আইফোন নয়, বিপুল অ্যাপল ওয়াচ মডেল, নতুন আইপ্যাড এয়ার ও ছোট হোমপড তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গের বরাতে এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স প্রতিবেদনে জানিয়েছে, আগামী মাসেই চার মডেলের নতুন ফাইভজি প্রযুক্তির এ ফোন বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। যেসব ফোনে থাকছে নতুন ডিজাইনের সঙ্গে বড় আকারের স্ক্রিন। এ ছাড়া নতুন মডেলের আইপ্যাড এয়ার, দুই মডেলের অ্যাপল ওয়াচ, এয়ার ফোন ও নতুন অ্যাপল টিভি বক্স বাজারে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল।

যদিও এ প্রসঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি অ্যাপল। এমনকি এই প্রতিবেদন প্রসঙ্গে অ্যাপলের মন্তব্য চাইলে রয়টার্সের অনুরোধেও সাড়া দেয়নি তারা। এর আগে অ্যাপল জানিয়েছিল, ২০২০ সালে নতুন মডেলের আইফোন ৮০ মিলিয়নের বেশি মানুষের হাতে থাকবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ