ফেইসবুকের ভিডিও হাব হিসেবে পরিচিত ‘ফেইসবুক ওয়াচ’ মাসে অন্তত ১২৫ কোটি ব্যবহারকারী দেখে।
ফেইসবুক ওয়াচে সামাজিক মাধ্যমটির ব্যবহারকারীরা ভিডিও দেখতে এবং সেখানে ভিডিও আপলোড করতে পারে। এই সংখ্যা মাসিক সামাজিক মাধ্যমটির ব্যবহারকারীদের মধ্যে প্রায় অর্ধেক। বর্তমানে মাসে ফেইসবুকের সক্রিয় ব্যবহারকারী অন্তত ২৭০ কোটি।
২০১৮ সালে ফেইসবুক ওয়াচ সেবাটি চালু করে। এরপর থেকেই অনেকেই ফেইসবুকের ভিডিও দেখতে এই হাবে প্রবেশ করেন। সেখানেই লাইভ ভিডিও, খেলাধুলা, বিনোদন, ইভেন্ট, শো, নিউজ কিংবা মিউজিক ভিডিও সবই পাওয়া যায় বলে এক ব্লগ পোস্টে জানিয়েছে ফেইসবুক।
ফেইসবুক অ্যাপ বা ওয়েবসাইট থেকে এই সেবা সহজেই এবং বিনামূল্যে পাওয়া যায়।
ফেইসবুক ওয়াচ চালু করার পর থেকে স্পোর্টস এবং বিনোদনের জন্য অনেকেই এদিকে ঝুঁকেছেন বলে বলছে ফেইসবুক।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: