বিজ্ঞান-প্রযুক্তি

ফেসবুকে প্রথম বাংলাদেশ অ্যাফেয়ার্স অফিসার সাবহানাজ

ফেসবুকে প্রথম বাংলাদেশ অ্যাফেয়ার্স অফিসার সাবহানাজ
ফেসবুকে প্রথম বাংলাদেশ অ্যাফেয়ার্স অফিসার সাবহানাজ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ সম্পর্কিত সব বিষয় দেখাশোনার জন্য সাবহানাজ রশীদ দিয়া নামের এক বাংলাদেশি কর্মকর্তা নিয়োগ দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তিনি কনটেন্ট বিষয়ক যেকোনো সমস্যা দ্রুত সমাধানের কাজ করবেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে ফেসবুকের আঞ্চলিক সদর দপ্তর সিঙ্গাপুরের কর্মকর্তাদের ডিজিটাল বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনসহ বাংলাদেশের সংশ্লিষ্ট সব প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলা ফেসবুকের দায়িত্ব। ফেসবুককে রিসেলার নিয়োগ, জাতীয় রাজস্ব বোর্ডকে কর দিতে প্রতিনিধি নিয়োগ এবং বাংলা ভাষার সঠিক অনুবাদেরও বিষয়েও তাগিদ দেন মন্ত্রী।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. শেফায়েত হোসেন জানান, গত ফেব্রুয়ারি-মার্চে ওই সাবহানাজ কে নিয়োগ দেয় ফেসবুক কর্তৃপক্ষ। তিনি বাংলাদেশ অ্যাফেয়ার্স দেখাশোনা করবেন। ফেসবুকে আরেকজন বাঙালি কর্মকর্তা আছেন। তবে বাংলাদেশ অ্যাফেয়ার্স দেখাশোনার জন্য এবারই প্রথম একজন নিয়োগ পেলেন।

সাবহানাজ রশীদ দিয়া বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনার পর যুক্তরাষ্ট্র পাড়ি জমান। সেখানে একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। টুইটার এবং গুগলে কাজ করার তার বেশ অভিজ্ঞতা রয়েছে। তার নিজেরও এনজিও ছিল, সেখানে ১০ বছর প্রধান ছিলেন বলে জানান ওই কর্মকর্তা।

অনলাইন বৈঠকে অংশ নেন- ফেসবুকের হেড অব সেফটি বিক্রম সেনগ, ফেসবুক পাবলিক পলিসি বিষয়ক পরিচালক অশ্বিনী রানা, ফেসবুকের নবনিযুক্ত বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সাবনাজ রশিদ দিয়া এবং ফেসবুক মোবাইল পার্টনার বিভাগের ইরাম ইকবাল, বিটিআরসির মহাপরিচালক (ইঅ্যান্ডও) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ট্যাক্স পলিসি) আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ