বিজ্ঞান-প্রযুক্তি

আইফোন ১২ আসছে ১৫ সেপ্টেম্বর

আইফোন ১২ আসছে ১৫ সেপ্টেম্বর
আইফোন ১২ আসছে ১৫ সেপ্টেম্বর

সব জল্পনা-কল্পনার সমাপ্তি টানলো অ্যাপল। প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে তাদের বার্ষিক পণ্য উন্মোচনের সবচেয়ে বড় ইভেন্টের তারিখ।

১৫ সেপ্টেম্বর মার্কিন জায়ান্টটি তাদের সর্বশেষ আইফোন ১২ সিরিজ উন্মোচন করবে। একই সঙ্গে নতুন আইপ্যাডসহ আরও কিছু পণ্য উন্মোচন করবে।

এই ইভেন্টটির মাধ্যমে অ্যাপল ওয়াচ এবং আইওএস অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ আইওএস ১৪ আনার ঘোষণাও আসতে পারে।

মঙ্গলবার প্রতিষ্ঠানটির পাঠানো এক আমন্ত্রণপত্র থেকে অ্যাপলের ইভেন্ট ব্যাপারটি নিশ্চিত হওয়া গেছে।

ওই আমন্ত্রণপত্রে অ্যাপল পণ্য উন্মোচনের কথা বলেছে। যেখানে প্রতিষ্ঠানটির অ্যাপল পার্কে সাংবাদিকদের আসার কথা বলেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অ্যাপল ডটকম ওয়েবসাইট থেকে সরাসরি দেখা যাবে বলেও জানায়।

ইভেন্টের ইনভাইটেশনে অ্যাপল এর বিস্তারিত কিছু বলেনি।

১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে অ্যাপলের ওই ইভেন্ট।

অ্যাপল ১২ সিরিজে কয়েকটি আইফোন থাকতে পারে। যার মধ্যে থাকবে দুটি প্রিমিয়াম মডেলের ডিভাইস। অপেক্ষা ১৫ সেপ্টেম্বরের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ