বিজ্ঞান-প্রযুক্তি

শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ
শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

দেশে ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা ‘ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২০’।

বিশ্বের অন্য শহরের মতো বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা ও ময়মনসিংহে বড় পরিসরে এই প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে। যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

বাংলাদেশে এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। নাসা কর্তৃক প্রদত্ত নিয়ম অনুসরণের মাধ্যমে বাছাই প্রক্রিয়া পরিচালিত হবে।

প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, ডিজাইনার, আর্টিস্ট, শিক্ষাবিদ, উদ্যোক্তাসহ সবার অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধানে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করাই হল এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।

এ বছর ক্যাটাগরি হিসেবে থাকছে অবজার্ভ, ইনফরম, সাসস্টেইন, ক্রিয়েট, কনফ্রন্ট, কানেক্ট এবং ইনভেন্ট ইউর ওন চ্যালেঞ্জ (আপনি চাইলে আপনার মনের মত কিছু একটা বানাতে পারবেন)।

প্রজেক্ট হিসেবে জমা দিতে পারবেন হার্ডওয়্যার, সফটওয়্যার, মোবাইল অ্যাপ, গেমস এবং হার্ডওয়্যার/সফটওয়্যার/মোবাইল অ্যাপ/গেমস প্রটোটাইপ।

বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন: http://bsf.basis.org.bd/NASA-2020

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ